বিতর্ক তাতে কী! ‘মাথার স্টিকারটা কবে খুলবেন, ভোটের আগে না পরে’? ফের একবার মমতাকে খোঁচা দিলীপের

বিতর্ক থাকুক, শোকজ হোক, যাই ঘটে যাক না কেন, তিনি যে অতর্কিত মন্তব্য করতে পিছপা হবেন না বা শানাতে কসুর করবেন না, তা ফের একবার প্রমাণিত। তিনি নিজেই বলেছেন, বিতর্ক কম পড়েছিল বলেই, তিনি বিতর্কের বিষয় উত্থাপন করেছেন। আর এবার ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুঁচিয়ে নতুন বিতর্কের জন্ম দিলেন লোকসভা নির্বাচনের বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)

ভোটের প্রচারে নেমেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পিতৃপরিচয় নিয়ে মন্তব্য করে বেশ বিপাকে পড়তে হয়েছিল দিলীপ ঘোষকে (Dilip Ghosh)। নির্বাচন কমিশন শোকজও করে তাঁকে। সেই শোকজের জবাবও দিয়েছেন তিনি। কিন্তু এরপরও মমতাকে খোঁচা দিতে ছাড়লেন না দিলীপ। তিনি যে নিজস্ব ফর্মেই রয়েছেন, তা বেশ বুঝিয়ে দিলেন বিজেপি নেতা।

ঠিক কী বলেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)?

আজ, রবিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন তিনি। কিছুদিন আগেই নিজের বাড়িতেই পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই চোট পাওয়ার পর আজ, রবিবার প্রথম নদিয়ায় সভা করবেন তিনি। সেই প্রসঙ্গেই এদিন দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “উনি এতদিন কেন প্রচারে নামেননি সেটা তো জিজ্ঞেস করুন। উনি মাথার স্টিকারটা কবে খুলবেন, ভোট শেষ হওয়ার আগে না ভোটের পরে”?

তিনি আরও বলেন, “ভোটের আগে চোট। এটাও তো ভোটের রেসিপি! হাত-পা ভাঙবে, মাথা ভাঙবে, কোথাও না কোথাও চোট লাগবেই। ওই ইমোশনাল ভোট আর হবে না”। মুখ্যমন্ত্রীর এই শারীরিক অসুস্থতা দিয়েই তৃণমূল মানুষকে আবেগপ্রবণ করে তুলে ভোট আদায় করতে চাইছে, এমনটাই বলতে চেয়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh), এমনই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

দিলীপ ঘোষের (Dilip Ghosh) এই মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “ভোটে জেতার জন্য বিজেপির মতো আমাদের কোনও মিথ্যে কথা বলতে হয় না। কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস ৩৬৫ দিনই মানুষের পাশে থাকে, মানুষের সঙ্গে থাকে”।

তিনি আরও বলেন, “একজন মহিলা মুখ্যমন্ত্রীকে টার্গেট করে বিজেপির নেতারা বারে বারে নোংরা ভাষায় কথা বলছেন। বর্ধমান-সহ সারা রাজ্যের মানুষ ইভিএমে এর যোগ্য জবাব দেবে”।

RELATED Articles