জলপথে ভারতে হামলা চালানোর ছক পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনের। সজাগ ভারতীয় নৌসেনা৷

কাশ্মীর ইস্যুতে ব্যাকফুটে পাকিস্তান, তাই এবারে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন দ্বারাই ভারতে উত্তেজনা ছড়ানোর চেষ্টা শুরু হয়েছে বলে গোয়েন্দা সূত্রের খবর। ইতিমধ্যেই গোয়েন্দা মাধ্যমে ভারতীয় নৌসেনার আধিকারিকেরা খবর পেয়েছেন যে এবারে জলপথে ভারতে হামলা চালানোর ছক কষছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ – ই – মহম্মদ। তবে তাদের এমন কোনো পরিকল্পনাই বাস্তবায়িত হতে না দিতে বদ্ধপরিকর ভারতীয় নৌসেনা৷

 

এদিন এই প্রসঙ্গে ভারতীয় নৌসেনার প্রধান অ্যাডমিরাল করমবীর সিং জানান যে, গোয়েন্দা সূত্রে খবর মিলেছে ভারতে এবারে জলপথে হামলা চালানোর ছক কষছে জইশ – ই- মহম্মদ জঙ্গি গোষ্ঠীর আন্ডারওয়াটার উইং। এরজন্য নাকী ইতিমধ্যেই বেশ কয়েকজনকে প্রশিক্ষণও দিচ্ছে এই জঙ্গি সংগঠন৷

তবে এই হামলা আটকাতে ভারতীয় নৌসেনা যে বদ্ধপরিকর তা এদিন জানিয়েছেন নৌসেনা প্রধান। তিনি জানান যে ভারতীয় নৌসেনা হাই অ্যালার্টে রয়েছে। বিভিন্ন অঞ্চলের জল সীমা নিরাপত্তারক্ষীদের ইতিমধ্যেই সতর্ক করে দেওয়া হয়েছে। ভারতে সাবমেরিন হামলার ছক সেই জঙ্গি গোষ্ঠী কষছে বলে খবর, তবে সেই ছক বাঞ্চাল করতে সজাগ রয়েছে ভারতীয় নৌসেনা৷

আরও অন্যান্য খবর