কোভিড-১৯ নমুনা পরীক্ষার কিট সরবরাহ করছে ভারতীয় ডাক বিভাগ

দেশব্যাপী করোনা রুখতে অবিরাম সাহায্য করে চলেছে ভারতীয় ডাক। করোনার জেরে বন্ধ হয়েছে গণপরিবহন। কমেছে যোগাযোগ ব্যবস্থা। এমত অবস্থায় কিভাবে হবে করোনার পরীক্ষা। দেশজুড়ে মারণ থাবা বসিয়েছে করোনা। সাধারণ মানুষের জীবন এখন দুর্বিসহ হয়ে উঠেছে। বন্ধ হয়েছে কর্মজগত।থমকে গেছে অর্থনীতি। সবাই এখন আগামীর আশায় দিন গুনছে। তারই মাঝে শুধুমাত্র যোগাযোগের কারণে অনেক জায়গায় নমুনা পরীক্ষার কিটের অভাব দেখা দিচ্ছে। কিন্তু এই সমস্যা সমাধান করে চলেছে ভারতীয় ডাক বিভাগ। ভারতীয় চিকিৎসা গবেষণা পর্ষদের আঞ্চলিক কার্যালয়গুলি থেকে প্রত্যন্ত অঞ্চল সহ দেশের সব ল্যাবগুলিতে কোভিড-১৯ নমুনা পরীক্ষার কিট সরবরাহ করছে ভারতীয় ডাক বিভাগ।

করোনার নমুনা পরীক্ষা কিট নির্দিষ্ট পরীক্ষাগারগুলিতে পৌঁছে দেওয়ার জন্য ভারতীয় চিকিৎসা গবেষণা পর্ষদের সঙ্গে চুক্তি করেছে ভারতীয় ডাক। এই চুক্তি অনুযায়ী, পর্ষদের ১৬টি আঞ্চলিক কার্যালয় থেকে ২০০টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা কিট পৌঁছে দিচ্ছে ডাক। প্রতিদিন ১ লক্ষ করে নমুনা পরীক্ষা কিট পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। ডাক বিভাগের সারা দেশে ছড়িয়ে থাকা ১ লক্ষ ৫৬ হাজার ডাকঘরকে এই উদ্যোগে সামিল করা হয়েছে।

RELATED Articles

Leave a Comment