বাংলায় ছড়াচ্ছে সংক্রমণ, করোনা আক্রান্তের সংখ‍্যা বেড়ে ১৭৮৬ , মৃত ৯৯!

পশ্চিমবঙ্গে বেড়েই চলেছে সংক্রমণের মাত্রা। শনিবার পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭৮৬। রাজ্যে করোনায় মৃতের সংখ‍্যা বেড়ে দাঁড়ালো ৯৯। গত ২৪ ঘণ্টায় রাজ‍্যে আর‌ও ১০৮ জনের দেহে করোনা ভাইরাস এর অস্তিত্ব পাওয়া গেছে। নবান্নে সাংবাদিক বৈঠক করে এই খবর দেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে রাজ্যে ১১ জনের মৃত্যু ঘটেছে। সব মিলিয়ে রাজ্যে বর্তমানে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯। শুক্রবার থেকেই কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব। বাংলার বুলেটিন অনুযায়ী,এই মুহূর্তে ১২৪৩ জন করোনা আক্রান্ত বিভিন্ন কোভিড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। করোনার হাত থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৩৭২ জন।

RELATED Articles

Leave a Comment