অমরনাথ তীর্থ যাত্রায় হতে পারে জঙ্গি হামলা! খবর নিশ্চিত করলেন সেনা আধিকারিক!

করোনা আবহেই আগামী ২১ জুলাই থেকে শুরু হতে চলেছে বার্ষিক অমরনাথ যাত্রা। কিন্তু তার আগেই আশঙ্কার খবর শোনালো জম্মু-কাশ্মীরের নিরাপত্তা বাহিনী। শুক্রবার এক সেনার আধিকারিক চাঞ্চল্যকর খবর জানিয়েছেন, তাঁর বক্তব্য কিছু জঙ্গি অমরনাথ যাত্রা লক্ষ্য করে হামলা চালানোর ছক কষেছিল। কিন্তু সেই সঙ্গে তিনি আশ্বস্ত‌ও করেছেন, এই বার্ষিক তীর্থযাত্রায় যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয় তার সম্পূর্ণ খেয়াল রাখা হবে। প্রসঙ্গত উল্লেখ্য শুক্রবারই সেনার সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে তিন জঙ্গি। তাদের মধ্যে একজন জৈশ-এ-মহম্মদের কমান্ডার ছিল বলে জানা গিয়েছে।

দক্ষিণ কাশ্মীরে আয়োজিত একটি সাংবাদিক বৈঠকে ব্রিগেডিয়ার বিবেক সিং ঠাকুর জানিয়েছেন, ‘আমাদের কাছে খবর আছে, যাত্রা নষ্ট করার জন্যে সব রকম চেষ্টা চালাবে জঙ্গিরা। কিন্তু আমাদের কাছেও এর জবাব ফিরিয়ে দেওয়ার মত পরিকাঠামো এবং সেনাবল রয়েছে। অমরনাথ যাত্রা যাতে শান্তিতে এবং নিরাপদে সম্পন্ন হয় তা সুনিশ্চিত করব। যাত্রায় কোনও বাধা আসতে দেওয়া হবে না। ওই অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থায় কোনও ফাঁক থাকবে না।’

এক‌ই সঙ্গে বিবেক সিং ঠাকুর আরও জানিয়েছেন, অমরনাথ যাত্রীরা যে ৪৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে সফর করেন তা স্পর্শকাতর অঞ্চল। ‘এই অ্যাক্সিস সামান্য স্পর্শকাতর। অমরনাথ যাত্রীরা গান্দেরবালের সোনামার্গ থেকে বালতালের রাস্তা নেবেন। অমরনাথ গুহায় পৌঁছানোর এটিই একমাত্র রাস্তা।’

আরও অন্যান্য খবর