ক্রমশ চোখ রাঙাচ্ছে করোনা। প্রথম ঢেউয়ের থেকে করোনার দ্বিতীয় ঢেউ আরও বেশি মারাত্মক। দৈনিক সংক্রমণের সংখ্যা প্রায় আড়াই লক্ষ ছাড়িয়েছে। সাধারণ মানুষের প্রাণ বাঁচাতে লড়াই চালাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। কিন্তু এবার তাদের বিমা প্রত্যাহার করে নিল কেন্দ্রীয় সরকার। একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। বলেন, গত ২৪শে মার্চই প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনার মেয়াদ শেষ হয়েছে।
গত বছর করোনা সংক্রমণের শুরুতে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ এই বিমার ঘোষণা করেছিলেন। এই বিমায় বলা হয়, যদি করোনার ডিউটি করতে গিয়ে কোনও স্বাস্থ্যকর্মী প্রাণ হারান, তবে মৃতের পরিবারকে ৫০ লক্ষ টাকা অর্থ সাহায্য করা হবে। প্রথমে ৯০ দিনের জন্য ঘোষণা করলেও পরে তার মেয়াদ বাড়িয়ে একবছর করা হয়।
আরও পড়ুন- ফের করোনার জেড়ে রাজ্য জুড়ে বন্ধ হতে চলেছে স্কুল
গত মাসের ২৪ তারিখ এই বিমার মেয়াদ শেষ হওয়ার পরই কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব সমস্ত রাজ্যকে একটি চিঠি পাঠান। সেই চিঠিতে বলা হয়, “প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অন্তর্গত এই বিমা স্কিম অত্যন্ত কার্যকর রূপে পরিণত হয়েছে এবং যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারকে সহায়তা প্রদান করেছে”।
https://twitter.com/MoHFW_INDIA/status/1383697112412483591?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1383697112412483591%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Findia%2Fcentre-discontinue-insurance-cover-for-health-workers-who-died-on-covid-19-duty-352326.html
কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই ফের যুদ্ধে নামতে হয়েছে স্বাস্থ্যকর্মীদের। এমন অবস্থায় তাদের সুরক্ষার জন্য কেন্দ্রের তরফে বিকল্প ব্যবস্থা গ্রহণ করার কথা চিন্তা করা হচ্ছে। এই বিষয়ে আলোচনাও চলছে। আগামী কিছুদিনের মধ্যেই নতুন প্যাকেজও ঘোষণা হয়ে যেতে পারে বলে জানা যাচ্ছে।
https://twitter.com/MoHFW_INDIA/status/1383697118913728512?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1383697118913728512%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Findia%2Fcentre-discontinue-insurance-cover-for-health-workers-who-died-on-covid-19-duty-352326.html
আরও পড়ুন- ফের লকডাউন? অমিত শাহ্’র উত্তরে বাড়ল জল্পনা
চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিগত একবছরে মোট ৭৩৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ২৮৭ জন স্বাস্থ্যকর্মীর পরিবারকে ইতিমধ্যেই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। তবে সরকারের তরফে এখনও কোনও তথ্য প্রকাশ করা হয়নি, যেখানে মৃত স্বাস্থ্যকর্মীদের নাম উল্লেখ রয়েছে।






