করোনার দ্বিতীয় ঢেউ গোটা দেশকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। এই পরিস্থিতিতে ত্রাণের কাজে আরও বেশি করে নজর দিচ্ছে বিজেপি। এই বিষয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সকল কর্মীদের উদেশ্যে নির্দেশ দিলেন। জানা গিয়েছে, বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি দিয়ে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা করোনায় অনাথ হওয়া শিশুদের দায়িত্ব নেয়।
করোনা সংক্রমণে এখনও পর্যন্ত দেশে প্রায় ২ লক্ষ ৫৮ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এই ভাইরাস অনেক শিশুদের থেকেই তাদের মা-বাবাকে কেড়ে নিয়েছে। আবার আগামী ৩০ মে মোদী সরকারের ৭ বছরের বর্ষপূর্তি। আর এর আগে দলের ভাবমূর্তি ভালো করতে রীতিমতো কোমর বেঁধে লেগেছে গেরুয়া শিবির। এই কারণে বিরোধীদের অভিযোগ, দেশে করোনা মোকাবিলায় যে দল ও মোদী ম্যাজিক ব্যর্থ হয়েছে, তা বুঝতে পেরেই এবার জনকল্যাণমূলক কাজ করার হিড়িক বেড়েছে কেন্দ্রের।
আরও পড়ুন- বিজেপি সমর্থকদের শাস্তি দিতে আইন নিজের হাতে তুললেন তৃণমূল নেতা! কান ধরে উঠবস করানোর ভিডিও ভাইরাল
বিজেপি সূত্রের খবর অনুযায়ী, করোনা সংক্রান্ত সমস্যা সমাধানে দেশে এখনও পর্যন্ত চালু করা হয়েছে ৩১৭৬টি হেল্পলাইন। এছাড়া, ১৫ মে পর্যন্ত দেশে ১২০৪টি রক্তদান শিবির করা হয়েছে। ৬.৯ লক্ষ পরিবারকে রেশনের সামগ্রী দেওয়া হয়েছে। দলের তরফে প্রায় ৬৪ লক্ষ মাস্ক বিতরণ করা ও ১৩ লক্ষ পরিবারকে খাওয়ানো হয়েছে।
এই সমস্ত ত্রাণমূলক কাজ করতে দল প্রায় ১.৮৮ লক্ষ কর্মীকে নিয়োগ করেছে। বর্তমান পরিস্থিতিতে এই ত্রাণের কাজ আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে নাড্ডার তরফে। বিশেষত, অনাথ শিশুদের জন্য যাতে আত ভালো করে কাজ করা যায়, সেদিকেও নজর দিতে বলা হয়েছে দলের কর্মীদের।
বলে রাখি, এর আগে মধ্যপ্রদেশের বিজেপি সরকারের তরফে ঘোষণা করা হয়েছে যে, করোনার জেরে যে সকল শিশু তাদের মা-বাবাকে হারিয়েছে, তাদের প্রত্যেক মাসে ৫ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। তাছাড়া, করোনায় অনাথ হওয়া শিশুদের বিনামূল্যে শিক্ষা দেওয়ার কথা ঘোষণা করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এই একই সিদ্ধান্ত গ্রহণ করা হয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের তরফে।
আরও পড়ুন- বাড়িতে তিন সন্তান, তাও করোনা মুক্ত হওয়ার একমাস পরও বাঙ্গুরের করোনা বেডেই পড়ে রয়েছেন বৃদ্ধা মা
এসবের পরই আরও বেশি তৎপর হয় কেন্দ্রীয় সরকার। প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে কেন্দ্রের তরফে নির্দেশ দেওয়া হয় যাতে তারা করোনা অনাথ হওয়া শিশুদের দায়িত্বভার গ্রহণ করে। এই বিষয়ে নানান কেন্দ্রীয় মন্ত্রক ও সংস্থার সঙ্গে কথা বলে কেন্দ্র রাজ্যগুলিকে এমন নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও, শুধু শিশুরাই নয়, বৃদ্ধ ও মহিলাদেরও সামাজিক সুরক্ষা যাতে সুনিশ্চিত নহ্য, এদিকেও নজর দিতে বলা হয়েছে কেন্দ্রের তরফে।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!