ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কনভয়ে দেখে উঠল ‘জয় শ্রীরাম’ (Jai Shri Ram) স্লোগান। রাজস্থানের পুষ্করে মুখ্যমন্ত্রীর কনভয়ে লক্ষ্য করে এমন স্লোগান তোলে বেশ কিছু যুবক। এর জেরে প্রথমে কনভয় (Convoy) দাঁড়িয়ে যায়। তবে এই ঘটনার কোনও প্রতিক্রিয়া দেন নি মুখ্যমন্ত্রী।
আজ, মঙ্গলবার রাজস্থান সফরে গিয়ে প্রথমে আজমের শরিফ দরগায় যান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সেখান থেকে সোজা পুষ্কর। সেখানে ব্রহ্মার মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী। এদিন তাঁর সঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও ছিলেন।
মন্দির থেকে তাঁর কনভয় বেরতেই বেশ কয়েকজন ‘জয় শ্রীরাম’ স্লোগান তুলতে থাকেন। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায় কনভয়। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ তাঁদের দিকে তেড়ে যেতেই ভিড়ের মধ্যে মিশে যান তাঁরা। এরপর শান্তিপূর্ণভাবে মুখ্যমন্ত্রীর কনভয় বেরিয়ে যায় সেখান থেকে। গোটা ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি মমতা।
এটাই প্রথমবার নয়, এর আগেও মমতার কনভয়কে লক্ষ্য করে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়া হয়েছিল। মমতা নাকি এই স্লোগান শুনলেই রেগে যান, সেই কারণে একুশের বিধানসভা নির্বাচনের আগে বেশ কিছু জায়গায় মমতার গাড়ি দেখলেই এমন স্লোগান উঠত। প্রথম কয়েকবার বেশ রেগে গেলেও পরবর্তীতে আর সেভাবে কোনও প্রতিক্রিয়া দিতেন না মমতা বন্দ্যোপাধ্যায়।
এমনকি, চলতি বছরের মার্চ মাসে বারাণসী সফরে গিয়েও কিছুটা এমনই পরিস্থিতির মুখে পড়েন মুখ্যমন্ত্রী। তাঁর গাড়ি লক্ষ্য করে দেখানো হয় কালো পতাকা, তোলা হয় ‘জয় শ্রীরাম’ স্লোগান। সেই সময় মমতা পাল্টা বিজেপি কর্মীদের উদ্দেশে বলেছিলেন, “জয় শ্রীরাম নয়, বলুন জয় সিয়ারাম”। তবে এবার পুষ্করে তেমন কোনও প্রতিক্রিয়া দিতে দেখা যায় নি মমতাকে।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!