মোদী পাকিস্তানেও বিজেপি সরকার গড়বেন, বিস্ফোরক টুইট কঙ্গনার

মোদীজি এবার পাকিস্তানেও বিজেপি সরকার গড়বেন, টুইটে এমনই মন্তব্য করলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তাঁর এমন এক বিস্ফোরক মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। কঙ্গনার এই টুইট এখন রীতিমতো ভাইরাল।

নরেন্দ্র মোদী ও বিজেপর ভূয়সী প্রশংসা করেছেন অভিনেত্রী। তবে এই প্রথম নয়। এর আগেও কেন্দ্র সরকারের প্রতি তাঁর সমর্থনের কথা বারবার জানিয়েছেন কঙ্গনা। আর এখন তিনি দাবী করলেন যে, মোদী পাকিস্তানেও বিজেপি সরকার গড়বে।

আরও পড়ুন- একঝাঁক বিধায়ক, মন্ত্রী সহ অভিনেতা বনি সেনগুপ্ত যোগ দিলেন বিজেপিতে! এবার শুরু কৌশানীর বিরুদ্ধে লড়াই?

আসলে মোদী সরকার ৪৫ মিলিয়ন ভারতে তৈরি করোনার টিকা পাকিস্তানে পাঠিয়েছেন। এই খবর পেয়েই এমন মন্তব্য করেন কঙ্গনা। এই খবর শেয়ার করে টুইটে তিন লেখেন, “এর অর্থ মোদীজি বলতে চাইছেন যে পাকিস্তানও তো ভারতেরই বিচ্ছিন্ন অংশ। ওখানেও খুব শীঘ্রই বিজেপি সরকার গঠন করা হবে। সন্ত্রাসবাদীরা আমার নয়, কিন্তু জনগন তো আমারই”।

https://twitter.com/KanganaTeam/status/1369538078675668993?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1369539140262391808%7Ctwgr%5E%7Ctwcon%5Es2_&ref_url=https%3A%2F%2Fbanglahunt.com%2Fkangana-ranawat-said-modi-will-form-bjp-govt-in-pakistan%2F

অন্য একটি টুইটে তিনি লেখেন, “বরখাস্ত হওয়ার ঝুঁকি নিয়েই বলছি ২০২৪-এ মোদীই ফের প্রধানমন্ত্রী হবেন”। তাঁর এই টুইটে তাঁরই এক অনুরাগী তাঁকে মনে করিয়ে দিয়ে বলেন, যে বিজেপির নিয়ম অনুযায়ী, ৭৫ বছরের বেশি বয়সের কেউই নির্বাচনে লড়তে পারবেন না। মোদী নিজেই সেই নিয়মে সম্মতি জানান। কিন্তু তাও যদি তিনি নির্বাচন লরেন, তাহলে সেটা ভণ্ডামি হবে।

https://twitter.com/KanganaTeam/status/1369532345779249152?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1369532345779249152%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbanglahunt.com%2Fkangana-ranawat-said-modi-will-form-bjp-govt-in-pakistan%2F

https://twitter.com/KanganaTeam/status/1369538078675668993?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1369539140262391808%7Ctwgr%5E%7Ctwcon%5Es2_&ref_url=https%3A%2F%2Fbanglahunt.com%2Fkangana-ranawat-said-modi-will-form-bjp-govt-in-pakistan%2F

সেই টুইটের উত্তর দিয়ে কঙ্গনা লেখেন যে “ওঁর আমাদের প্রয়োজন নেই, বরং আমাদের ওঁকে প্রয়োজন। অখণ্ড ভারত গড়ার জন্য প্রয়োজন। ওঁর সম্ভবত এত নিন্দা সমালোচনা থেকে বিরতি দরকার। কিন্তু আমাদের এটা নিশ্চিত করতে হবে যে আগামী দিনে যাতে প্রধানমন্ত্রী মোদীই হন”।

RELATED Articles