প্রেসক্রিপশন দেখালে মদ মিলবে লকডাউনেও, নির্দেশ কেরল সরকারের

মদ্যপান করতে না পারার ফলে হতাশাজনিত কারণে দেখা দিচ্ছে আত্মহত্যার প্রবণতা। এই সমস্যার মোকাবিলায় মদ্যপায়ীদের মদ কেনার ছাড়পত্র দিতে চলেছে কেরল সরকার। তবে মদ না পেলে একমাত্র যাঁদের উইথড্রয়াল সিনড্রোম দেখা দেয়, কেবল তাঁদেরই ওই বিশেষ ‘পাশ’ দেওয়া হবে। এক্ষেত্রে ওই ব্যক্তি যে উইথড্রয়াল সিনড্রোমের শিকার হন, তা প্রমাণ স্বরূপ দেখাতে হবে চিকিৎসকের প্রেসক্রিপশন। তবেই মিলবে এই পাশ।

সোমবার রাতে এই নির্দেশিক জারি করেছে কেরল সরকার। নির্দেশনামায় বলা হয়েছে, “লকডাউনের জেরে মদের দোকান বন্ধ থাকায়, যাঁরা দৈনিক মদ্যপান করেন তাঁদের অনেকে হতাশার শিকার হচ্ছেন। এমনকি আত্মহত্যার প্রবণতা দেখা দিচ্ছে। তাই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, ওই সমস্যা সমাধানে পদক্ষেপ করা হবে।

দৈনিক মদ্যপান না করলে যাঁদের শারীরিক ও মানসিক সমস্যা দেখা দেয়, তাঁদেরই এই ছাড়পত্র দেওয়া হবে। সে ক্ষেত্রে তাঁদের অবশ্য চিকিৎসকের প্রেসক্রিপশন দেখাতে হবে।” তবে কেরল সরকারের জানিয়েছে চিকিৎসকের প্রেসক্রিপশন দেখালেই যথেচ্ছ পানের ছাড়পত্র কিন্তু মিলবে না। মদের পরিমাপে থাকবে নিয়ন্ত্রণ।

কেরল সরকারের এই মদ্যপানে ছাড়ের নির্দেশকে কিন্তু নিয়ে যে চিকিৎসকরা খুশি নন, সেকথা বলাই বাহুল্য। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-এর কেরলের প্রেসিডেন্ট আব্রাহাম ভার্গিসের মতে, ‘‘যাঁরা উইথড্রয়াল সিনড্রোমে ভুগছেন তাঁদের চিকিৎসা প্রয়োজন। ওই চিকিৎসা বাড়িতে অথবা হাসপাতালে ভর্তি করেও দেওয়া যেতে পারে।’’

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment