সব কিছু ঠিকঠাক হলে আগামী ১০ই আগস্টের মধ্যে বাজারে চলে আসবে রাশিয়ার করোনা ভ্যাকসিন। আর যদি তা সত্যি হয় তাহলে প্ৰথম করোনা ভ্যাকসিন হিসেবে অনুমোদিত হতে পারে রাশিয়ায় তৈরি ভ্যাকসিনটিই।
পুতিনের দেশের প্রশাসনিক কর্তারা আন্তর্জাতিক সংবাদমাধ্যকে জানিয়েছেন তাঁরা ১০ অগাস্টের মধ্যে ভ্যাকসিনটি অনুমোদনের তোরজোর চালাচ্ছেন। মস্কোর জেমেলিয়া ইন্সটিউটের বিজ্ঞানীরা দিনরাত এক করে অক্লান্ত ভাবে পরিশ্রম করে চলেছে।
রাশিয়ার স্বাস্থ্যসচিব কিরলি দিমিদ্রিভ সংবাদমমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে ১৯৫৭ সালের স্পুটনিক উপগ্রহ উৎক্ষেপনের সঙ্গে তুলনা টেনে বলেন, ঐতিহাসিক দিনক্ষণের সামনে দাঁড়িয়ে রয়েছে রাশিয়া।
তবে অন্য একটি আশঙ্কাও দানা বাঁধছে।
বিশ্বের অন্যান্য দেশের গবেষকরা জানিয়েছেন এখনও পর্যন্ত এই প্রতিষেধকের স্বপক্ষে কোনও বৈজ্ঞানিক তথ্যই সামনে আনেনি রাশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের মডারেনা বা অক্সফোর্ডের ভ্যাকসিনের ক্ষেত্রে ট্রায়ালের তথ্য সামনে এসেছে। ভারতের ক্ষেত্রেও তাই। তবে অভিযোগ উড়িয়ে রাশিয়ার অবশ্য দাবি, রাশিয়ার সেনাবাহিনীই এই ভ্যাকসিনের মানব পরীক্ষায় স্বেচ্ছাসেবকের কাজ করেছে।





