‘খেলরত্ন’ পুরস্কারের নাম মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে হওয়া উচিত, দাবী কুণালের

গতকাল, শুক্রবার, হঠাৎই ‘রাজীব গান্ধী খেলরত্ন’ নাম বদলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নাম বদলে হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের নামে এই পুরস্কারের নামকরণ করেন মোদী। ঘোষণা করেন, এখন থেকে এই নামেই পরিচিত হবে ‘খেলরত্ন’। এই ঘোষণার পর কংগ্রেসের তরফে একের পর এক তোপ আসতে থাকে মোদীর বিরুদ্ধে।

আর এসবের মধ্যেই মোদী বিরোধী কমেডিয়ান কুণাল কামরা এই ‘খেলরত্ন’ পুরস্কারের নাম নিয়ে এ মন্তব্য করেন। তাঁর মতে, এই পুরস্কারের নাম হওয়া উচিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে। কুণাল দাবী করেন, “আসল খেলা তো মমতা বন্দ্যোপাধ্যায়ই খেলেছেন, তাই তাঁর নামেই এই পুরস্কারের নামকরণ হওয়া উচিত”।

আরও পড়ুন- খুনের ছক! রাতের অন্ধকারে গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা মুখ্যমন্ত্রীকে, গ্রেফতার ৩

প্রসঙ্গত, ৪১ বছর পর ভারতীয় পুরুষ হকি দল অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছে। এই জয়লাভের পরই নরেন্দ্র মোদী এই ‘খেলরত্ন’ পুরস্কারের নাম পরিবর্তনের ঘোষণা করেন। প্রধানমন্ত্রী টুইট করে জানান যে অনেকদিন ধরেই অনেকের দাবী ছিল যাতে এই পুরস্কারের নাম বদলানো হয়। তাদের আবেগের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

এই ঘোষণার পর কংগ্রেস নেতানেত্রীরা প্রধানমন্ত্রীর উপর বেজায় চটেছেন। ক্ষোভ উগড়ে দিয়েছেন তারা। যদিও গান্ধী পরিবারের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে নেটিজেনরা মোদীর এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন ও টুইটারে শুভেচ্ছাও জানিয়েছেন।

আরও পড়ুন- বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে প্রভাবশালী এই বিজেপি নেতা

বলে রাখি, কমেডিয়ান কুণাল কামরা প্রবল মোদী বিরোধী নামেই পরিচিত। প্রায়ই তাঁকে কেন্দ্র সরকার ও বিজেপি সরকারের বিরুদ্ধে মন্তব্য করতে শোনা যায়। একুশের নির্বাচনে তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগান বিশেষ জনপ্রিয়তা লাভ করেছিল। এই স্লোগানকেই আবার বিজেপি বিরোধীরা ‘বিজেপির শেষের শুরু’ বলে দেগেছেন। এই কারণেই কুণাল কামরার দাবী, ‘খেলরত্ন’ পুরস্কারের নামও হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেই।

RELATED Articles