বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে প্রভাবশালী এই বিজেপি নেতা

বিজেপির রাজ্য সভাপতি হতে পারেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। তিনি দিলীপ ঘোষের ঘনিষ্ঠ বলেও পরিচিত। তাঁর নাম বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে দিলীপ ঘোষই প্রস্তাব করেছেন বলে খবর। তবে আবার কেন্দ্রীয় নেতৃত্ব চিন্তাভাবনা করছে যদি রাজ্য সংগঠনের দায়িত্ব কোনও একজন মহিলার হাতে দেওয়া যায়।

বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে প্রভাবশালী এই বিজেপি নেতা

জানা গিয়েছে, চলতি বছরের নভেম্বর মাসেই সভাপতিত্বের মেয়াদ শেষ হতে চলেছে দিলীপ ঘোষের। আর দলের নিয়ম অনুযায়ী, দু’বার সভাপতি হওয়ার পর আর সেই পদে বহাল থাকা যায় না। এই কারণেই পরবর্তী রাজ্য সভাপতি নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে শীর্ষ নেতৃত্ব।

সেদিক থেকে দেখতে গেলে, বালুরঘাটের সুকান্ত মজুমদার দিলীপ ঘোষের কাছের লোক বলেই পরিচিত। আর দিলীপ ঘোষও তাঁর নাম প্রস্তাব করেছেন খবর। তাই কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সুকান্তের একটা চাহিদা বাড়বে।

আরও পড়ুন- মানুষের সেবায় চন্দনা, বন্যা পরিস্থিতি সামলাতে চার দশক পুরনো ব্রিজ মেরামতিতে তৎপর বিজেপি বিধায়ক

তবে বিজেপির একাংশের দাবী, দিলীপ ঘোষ যেভাবে দলকে বাংলায় ৩ থেকে ৭৭-এ পৌঁছে দিয়েছেন, সেই উত্থানের কারণে তাঁকেই ফের সভাপতির চেয়ারে বসানো উচিত। এবার দলের নেতৃত্ব এই বিষয়ে কী ভাবছেন, সেটাই দেখার।

আবার দলের অন্য একাংশের মতে, রাজ্যে বিজেপি লড়ছে মূলত তৃণমূলের বিরুদ্ধে। এই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা কোনও মহিলাকেই সভাপতি করা উচিত। সেদিক থেকে দেখতে গেলে দেবশ্রী চৌধুরী বা লকেট চট্টোপাধ্যায়ের নামই এগিয়ে রয়েছে। আর এই দুজনেই আপাতত বড় কোনও দায়িত্বে নেই। সেক্ষেত্রে এদের মধ্যে একজনকে এই গুরু দায়িত্ব দেওয়া যেতেই পারে। এবার দলের শীর্ষ নেতৃত্ব কী সিদ্ধান্ত নেবে, সেটাই দেখার।

RELATED Articles