স্বামীর দেরী করে বাড়ি ফেরা না-পসন্দ! শাস্তি দিতে মুখে গরম তেল ঢেলে দিলেন স্ত্রী

স্বামীর দোষ তিনি রোজ দেরি করে বাড়ি ফেরেন। আর তাই নিয়ে দম্পতির মধ্যে নিত্য ঝামেলা। পরিবারের লোকজন ও  স্থানীয়দের হস্তক্ষেপে একাধিকবার মিটেও গিয়েছে তাদের এই ঝামেলা। কিন্তু এবার আর মেটানোর কোন‌ও সুযোগ‌ই দিলেন না এই মহিলা। ঘুমন্ত স্বামীর মুখে গরম তেল ঢেলে দিলেন স্ত্রী। হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি। ইতিমধ্যেই মামলা রুজু করা হয়েছে অভিযুক্ত মহিলার বিরুদ্ধে। এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সাগর জেলার।
সূত্রের খবর, নিত্য‌ই দেরি করে বাড়ি ফিরতেন  দিনমজুর অরবিন্দ আহিরওয়ার। আর এতেই তার রোজ ঝামেলা হত স্ত্রী শিবকুমারী আহিরওয়ারের সঙ্গে। উক্ত ঘটনার দিনও ব্যতিক্রম কিছু ঘটেনি। রোজকার মতোই অরবিন্দ দেরি করে বাড়ি ফেরেন। এই ঘটনা নিয়েই দু’জনের মধ্যেই এই নিয়ে শুরু হয় তুমুল সমস্যা। তারপর পরিবারের সদস্যদের হস্তক্ষেপে তা মিটেও যায়। কিন্তু কিছুতেই নিজের রাগ সংবরন করতে পারেননি শিবকুমারী। সেই রাগের বহিঃপ্রকাশেই স্বামীর মুখে ঢেলে দেন ৩৫ বছর বয়সী ওই মহিলা। মুখে গরম তেল পড়তেই চিৎকার করে ওঠেন ওই ব্যক্তি।
পুলিশ সূত্রে খবর, ভোর ৫টা নাগাদ এই ঘটনা ঘটে। চিৎকার শুনেই তাঁদের ঘরে ছুটে যান পরিবারের সদস্যরা। তারপর‌ই তাঁকে বুন্দেলখন্ড মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, গরম তেল মুখে ঢেলে দেওয়ায় অরবিন্দের পুরো মুখ পুড়ে গিয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি দেরি করে বাড়ি ফেরায় স্ত্রীর সঙ্গে ঝামেলা হয়। ভোরে সবাই যখন ঘুমোচ্ছিল, সেই সময় স্বামীর মুখে গরম তেল ছুঁড়ে মারেন ওই মহিলা। হাসপাতালে শুয়ে গোটা ঘটনার কথা জানিয়েছেন অরবিন্দ। শিবকুমারীর বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগও। এদিকে অভিযুক্তের দাদার দাবি, এই ঘটনায় লজ্জিত শিবকুমারী। এই ঘটনাও কি পারিবারিক বা গার্হস্থ্য  হিংসার ঘটনা হিসেবেই গ্রাহ্য হবে? 

RELATED Articles