কাঁচের বোতলের দিন শেষ, এবার জুসের মতোই কাগজের প্যাকেটে বিক্রি হবে ম’দ, সিদ্ধান্ত সরকারের

ম’দ্য’পা’ন শরীরের জন্য ক্ষতিকারক, তা সকলেরই জানা। কিন্তু তা সত্ত্বেও সেকথা মানছে ক’জন। ম’দের বোতলের কারণে শরীরের ক্ষতি আটকাতে না পারলেও, এবার পরিবেশের ক্ষতি আটকানোর প্রয়াস চলছে। জানা যাচ্ছে, এবার থেকে পরিবেশ বান্ধব পদ্ধতিতে ম’দ বিক্রি হবে।

কিন্তু কীভাবে?

জানা গিয়েছে, এবার থেকে আর কাঁচ না প্লাস্টিকের বোতলে নয়, বরং ম’দ বিক্রি হবে কাগজের প্যাকেটে। এই কাগজের প্যাকেটগুলি সাধারণত টেট্রা প্যাক নামেই পরিচিত। এমনই ৯০ মিলিলিটারের প্যাকে এবার থেকে বিক্রি হবে ম’দ।

কেন এমন সিদ্ধান্ত?

জানা গিয়েছে, কেরল সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এবার থেকে পরিবেশবান্ধব পদ্ধতিতে ম’দ বিক্রি হবে। শীঘ্রই কাগজের প্যাকেটে ম’দ বিক্রি করতে পারে তামিলনাড়ু সরকারও। ইতিমধ্যেই কর্নাটক ও পুদুচেরীতে টেট্রা প্যাকে ম’দ বিক্রি হয়। সরকারের তরফে জানানো হয়েছে, কাঁচ বা প্লাস্টিকের বোতলের কারণে দূষণ হচ্ছে। সেই দূষণ প্রতিরোধ করতেই কাগজের প্যাকেটে ম’দ বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাগজ মাটিতে মিশে যায়। ফলে পরিবেশ দূষণ তুলনামূলকভাবে কম হবে।

নভেম্বর মাসে তামিলনাড়ুর আবগারি মন্ত্রী এস মুথুস্বামী জানিয়েছিলেন, টেট্রা প্যাকে ম’দ বিক্রি করা নিয়ে চিন্তাভাবনা করছে স্ট্য়ালিন সরকার। এর ফলে পরিবেশ পরিষ্কার থাকবে আর দূষণও কম হবে। আবার কাঁচের বোতল ভেঙে নানান দুর্ঘটনাও ঘটার সম্ভাবনা থাকে। পশু-পাখির গলায় কাঁচ আটকে মৃত্যু হতে পারে। টেট্রা প্যাকে ম’দ বিক্রি হলে এই দূষণ অনেক হারেই কমবে।

তবে অনেকেই এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তাদের মতে, টেট্রা প্যাকে ম’দ বিক্রি হলে তা সহজেই পড়ুয়া ও অপ্রাপ্তবয়স্কদের হাতে চলে যেতে পারে। তারা অন্য কোনও পানীয় ভেবে ম’দ পান করতে পারে। আর দোকানদারও সব সময় বয়স যাচাই করতে পারেন না। ফলে বেড়ে যাবে ম’দ্য’পা’ন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles