জল নিকাশির ব্যবস্থা নেই, বিজেপি বিধায়কের উপর ক্ষোভ উগড়ে দিল স্থানীয়রা, টেনে নামানো হল নোংরা জলে

সম্প্রতি এক বিজেপি বিধায়কের ভিডিও বেশ ভাইরাল হয়েছে, যাতে তাঁকে দেখা যাচ্ছে বিক্ষুব্ধ জনগণ ক্ষোভ উগড়ে দিছেন বিধায়কের উপর। শুধু তাই-ই নয়, স্থানীয়দের যন্ত্রণা বুঝতে সেই বিধায়ক নর্দমার নোংরা জলের মধ্যে দিয়ে হেঁটে যেতে গেলেন।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাপুরের নানাই গ্রামে। এলাকাবাসীর অভিযোগ, বিধায়ক হওয়ার পর গত চার বছরে বিজেপি বিধায়ক কামাল মালিক সেই এলাকায় যানও নি, আর সেই এলাকার কোনও উন্নতিও করেননি। শুধু তাই-ই নয়, এলাকাবাসীর সঙ্গে কোনও যোগাযোগও করেননি তিনি।

আগামী বছর উত্তরপ্রদেশে নির্বাচন। এবার যখন বিধায়ক সভা করতে যান, সেই সময় সুযোগ পেয়ে গ্রামবাসীরা সেই সভা পণ্ড করে দেয় এবং উপস্থিত জনতা সেই সভা ছেড়ে চলে যায়। এর ফলে অপমানিত হয়ে ফিরে যেতে হয় সেই বিধায়ককে।

সূত্রের খবর, বিধায়ক যখন পৌঁছন, তখন এলাকাবাসীরা তাদের দুর্দশার খবর জানান বিধায়ককে। এরপর বিক্ষুব্ধ জনতা বিধায়ককে টেনে নর্দমার নোংরা জলের মধ্যে নামিয়ে দেন। সেই ভিডিওই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।

https://twitter.com/Saurabh_Unmute/status/1420798643217391616?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1420798643217391616%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbanglahunt.com%2Flocals-angry-over-the-bjp-mla-threw-him-into-dirty-water-viral-video%2F

আরও পড়ুন- এবার মহিলাঘটিত কাণ্ডে নাম জড়াল সৌমিত্রের, সাংসদের নতুন সম্পর্কে জড়ানোর জোর বিতর্ক শুরু

বিধায়কের কাছে গ্রামবাসীরা অভিযোগ করেন যে বিধায়ক হওয়ার পর তিনি কেন সেই এলাকায় আর যান নি। সেই জল নিষ্কাশনের ব্যবস্থা ভালো নয়। গ্রাম প্রধান রাস্তা তৈরি করেছেন, কিন্তু জল নিকাশি ব্যবস্থা করতে পারেননি।

তাদের এই সমস্ত অভিযোগ শুনে বিজেপি বিধায়ক আশ্বাস দেন যে তিনি দ্রুতই এই সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। বিধায়কের কথায় কিছুটা শান্ত হন এলাকাবাসী।

RELATED Articles