বিতর্ক যেন পিছু ছাড়তেই চায় না সৌমিত্র খাঁ-এর। তাঁর স্ত্রী সুজাতা মণ্ডল এখন তাঁর সঙ্গে থাকেন না। তিনি তৃণমূলে নাম লেখানোর পর থেকেই শুরু হয়েছে তাদের দাম্পত্য কলহ। তা এখনও মেটেনি। আর এসবের মধ্যে যুব মোর্চার হোয়াটসঅ্যাপ গ্রুপে উঠে এল সৌমিত্রের সঙ্গে নারীযোগের বিষয়।
সূত্রের খবর অনুযায়ী, এক মহিলাকে যুব মোর্চায় বেশ গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়। আর এ নিয়েই বেশ তোপের মুখে পড়েন যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। এই নিয়ে বিতর্ক হলে মেজাজ হারিয়ে সেই গ্রুপ থেকে বেশ কয়েকজনকে ছেঁটে ফেলেন তিনি। এই বিতর্কে দাঁড়ি টানতে শেষ পর্যন্ত মাঠে নামতে হয়েছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে।
আরও পড়ুন- করোনা পরিস্থিতিতে সোনাগাছিতে তৈরি কাস্টমার কেয়ার ডেস্ক, মাস্ক পরে কী মিলন সম্ভব, প্রশ্ন যৌনকর্মীদের
কিন্তু বিজেপির অন্দরে ঠিক কী হয়েছিল?
বিজেপি সূত্রে খবর, দু’দিন আগে মৌমিতা সাহা নামে এক মহিলাকে যুব মোর্চার রাজ্য সম্পাদকের দায়িত্ব দেন সংগঠনের সভাপতি। গত দু’বছর ধরে যুব মোর্চার সঙ্গে যুক্ত রয়েছেন মৌমিতা। সৌমিত্র তাঁকে কোনও গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করতে তৎপর হয়ে ওঠেন। কিন্তু মোর্চার পুরনো কর্মীরা তা মেনে নিতে চাননি একেবারেই।
এই নিয়ে যুব মোর্চার অন্দরে সংঘাত শুরু হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, সমালোচনার ঝড় উঠতে থাকে ওই গ্রুপে। তখনই অনেক সদস্যকেই ওই গ্রুপ থেকে বার করে দেন সৌমিত্র। এরপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কী সৌমিত্র–মৌমিতা নতুন কোনও সম্পর্ক তৈরি হয়েছে?
এই অবস্থায় যুব মোর্চার অনেকেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে চিঠি লেখেন। তখন এই বিবাদ মেটাতে মৌমিতা সাহার নিয়োগ স্থগিত করে দেন দিলীপ ঘোষ। আর এর জেরে সৌমিত্রের সঙ্গে দিলীপের সম্পর্কে চিড় ফাটলের আকার নেয় বলে সূত্রের খবর। সম্প্রতি তিনি নয়াদিল্লি গিয়ে জেপি নাড্ডার সঙ্গে দেখা করেন। কিন্তু তাতেও বিশেষ লাভ হয়নি সৌমিত্রের।
আরও পড়ুন- রাজ্যে স্বাধীনভাবেই তদন্ত করতে পারবে সিবিআই, প্রয়োজন নেই রাজ্য সরকারের অনুমতির, নির্দেশ হাইকোর্টের
এই বিষয়ে নিয়ে সৌমিত্র খাঁ আবার পালটা সংবাদমাধ্যমকেই কাঠগড়ায় তুলেছেন। তিনি বলেন, “এটা একটা আনঅফিশিয়াল গ্রুপ। যারা মিডিয়ার কাছে এসব পৌঁছে দিচ্ছে। তাঁদের ভূমিকা আমার জানা নেই। সংবাদমাধ্যম সবসময় এইসব নিয়ে লেখালেখি করবেই। আমাদের অনেক গ্রুপ আছে। ওখানে অনেক সময় কেউ লেখে, কেউ লেখে না। এই নিয়ে সংবাদমাধ্যমকে জানাতে হবে তার কোনও মানে নেই। আমরা দিলীপ দাকে জানিয়েছি”।





