তীব্র জলকষ্টে চাষ বন্ধ, একা হাতে ৩০ বছর ধরে খাল কেটে জল আনলেন লোঙ্গি ভুঁইয়া!

বিহারের দশরথ মাঝিকে মনে আছে? যিনি স্ত্রীর উদ্দেশ্যে একা হাতে পাহাড় কেটে রাস্তা বানিয়েছিলেন। যাকে নিয়ে বলিউডে সিনেমাও বানানো হয়েছে। দশরথ কিন্তু সরকারের আশায় বসে থাকেননি। ঈশ্বর কোনো আলৌকিক কিছু ঘটাবেন বলেও ভাবেননি। নিজেই রাস্তা বানিয়ে ফেলেছিলেন‌।

এবার বিহারেই খোঁজ পাওয়া গেল আরেক দশরথ মাঝির। ইনি ৩০ বছরে একা হাতে জলকষ্ট নিবারণে কেটে ফেলেছেন খাল। এনার নাম লোঙ্গি ভুঁইয়া (Longi Bhuiyan)। ৭২ বছর বয়সী লোঙ্গির বাড়ি গয়ার (Gaya) কাছে একটি গ্রামে। সেই গ্রামে খাল ( Canal) কেটে জল এনে গ্রামবাসীদের স্বস্তি দিয়েছেন মানুষটি। গ্রামের তিন হাজার মানুষ তাঁর জন্য দারুণ উপকৃত হয়েছেন।

তীব্র জলকষ্টে চাষ বন্ধ, একা হাতে ৩০ বছর ধরে খাল কেটে জল আনলেন লোঙ্গি ভুঁইয়া!

রোজ বাড়ি থেকে বেরিয়ে লোঙ্গি বন-জঙ্গল পরিস্কার করে খাল কাটার কাজে লেগে পড়তেন। তার বাড়ির লোক তাকে বারণ করলেও তিনি শোনেননি। এর জন্য তিনি কোনো টাকা পেতেন না। সবার বিরুদ্ধে গিয়ে একদিন এই কাজ করেছিলেন, আজ তাকেই ধন্য ধন্য করছে গোটা দেশবাসী।

লোঙ্গি একসময় নিজে চাষ বাস করতেন কিন্তু জলের অভাবে ভালো করে চাষ করতে পারতেন না। ফলে তার ছেলেরা আর চাষের কাজ করতে চাননি, কাজের জন্য তারা শহরে চলে যান।তাই জলের মর্ম মানুষটি খুব ভালো করে অনুধাবন করতে পেরেছিলেন।আর তাই ৩০ বছর ধরে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। যার ফলশ্রুতি আজকের জল ভরা এই খাল। যা দেখে রীতিমতো কৃতজ্ঞ গোটা গ্রামের মানুষ, আপ্লুত দেশবাসী।

RELATED Articles

Leave a Comment