রক্ত মাংসের ‘বাহুবলী’! মাথায় ১৪০ কেজি ওজনের বাইক নিয়ে বাসের ছাদে উঠলেন এক ব্যক্তি, ভাইরাল ভিডিও, দেখুন

বাহুবলী সিনেমায় আস্ত শিব ঠাকুরকে ঘাড়ে তুলে নিতে দেখা গিয়েছিল নায়ককে। কিন্তু সেটা সিলভার স্ক্রীনে। তবে এবার ভারতে দেখা মিলল রক্ত-মাংসের বাহুবলীর। তবে শিব ঠাকুরের জায়গা নিল ১৪০ কেজি ওজনের মোটরসাইকেল। আর তা মাথায় তুলে শিরা টান টান করে বাসের মাথায় চড়লেন এক ব্যক্তি।

আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো সেই ভিডিও। মাত্র ৯ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যাচ্ছে, জনৈক এক ব্যক্তি মাথায় মোটরসাইকেল নিয়ে সিঁড়ি ভেঙে বাসের মাথায় চড়ছেন। আসলে বাসের মাথায় মোটরসাইকেল রাখতে উঠছিলেন তিনি। এই ভিডিয়ো ঝড়ের গতিতে Viral হয়েছে।

চটজলদি এমন ভিডিওর দেখা মেলে না।  অত ভারী তোলার সামর্থ্য আছে কার মধ্যে? মাথায় আস্ত মোটরসাইকেল নিয়ে বাসের মাথায় চড়া কি চাট্টিখানি কথা! সেই ব্যক্তির শক্তি দেখে নেটিজেনরা তাজ্জব। অনেকেই বলছেন, ওই ব্যক্তি বাস্তবের বাহুবলি। অনেকে আবার বলছেন, ”খালি পেটে থাকলে মানুষকে এমন অসম্ভব কিছুই করে দেখাতে হয়।” একজন ইউজার তো আবার লিখলেন, ওই ব্যক্তি ২০ বছর ধরে এভাবেই ভারি বোঝা বাসের ছাদে তুলে দেন। ফলে আস্ত মোটরসাইকেল মাথায় তুলে নেওয়া তাঁর কাছে নতুন কিছু নয়। এখন ইন্টারনেটেরে সুবাদে এই ব্যক্তির কথা মানুষ জানতে পারছে।

আরও অন্যান্য খবর