গত শনিবার, ২৪শে জুলাই ভারোত্তলনে ভারতের হয়ে টোকিও অলিম্পিক্সের রূপোর মেডেল জেতেন মণিপুরের মীরাবাঈ চানু। ৪৯ কেজি বিভাগে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মোট ২০২ কেজি ভারোত্তলন করে এ মেডেল জিতে নেন তিনি। এই বিভাগে স্বর্ণ পদকটি জিতে নেন চীনের।
সিডনিতে ২০০০ সালে কারণাম মালেশ্বরীর (ব্রোজ্ঞ) পর প্রথম ভারত্তোলক হিসাবে এই মেডেল জেতেন চানু। দ্বিতীয় ভারতীয় মহিলা অলিম্পিক্সে রুপোর মেডেল পান তাঁর। ইতিমধ্যেই দেশেও ফিরেছেন মীরাবাঈ চানু। তবে হঠাৎ করেই ভাগ্যের সহায়তায় স্বর্ণপদক লাভের সম্ভাবনা জেগে উঠেছে চানুর।
আসলে জানা গিয়েছে, জিহুইকে ডোপিং পরীক্ষার জন্য আপাতত টোকিওতেই থাকতে বলা হয়েছে। এক গোপন সূত্র এএনআই-কে জানায়, “জিহুইকে পরীক্ষার জন্য টোকিওতে আপাতত থাকতে বলা হয়েছে। এই ডোপিং পরীক্ষা যে হচ্ছেই সেই বিষয়ে কোন সন্দেহ নেই”। এই চাইনিজ অ্যাথলিটের ডোপের ফলাফলের ওপর নির্ভর করেই বদলাতে পারে চানুর মেডেল।
আরও পড়ুন- পেগাসাস হ্যাক কাণ্ড নিয়ে তৎপর রাজ্য, গঠন তদন্ত কমিশন, থাকছেন দুই অবসরপ্রাপ্ত বিচারপতি
জানা গিয়েছে, জিহুই ম্যাচের আগে কোনও ড্রাগ জাতীয় ওষুধ খেয়েছিলেন কী না, তা পরীক্ষা করবে অ্যান্টি ডোপিং স্কোয়ার্ড। প্রসঙ্গত উল্লেখ্য শনিবার ম্যাচে ৯৪ কেজি ভার উত্তোলন করে নতুন রেকর্ড স্থাপন করেছিলেন এই চীনা অ্যাথলিট। একই সঙ্গে ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ১১৬ কেজি ভার তুলেছিলেন তিনি। এর ফলে স্বর্ণপদক জিতে নেন জিহুই।
জিহুই-এর ডোপ টেস্টের ফলাফল যদি পজিটিভ আসে তাহলে সেক্ষেত্রে অলিম্পিক্সের নিয়ম অনুযায়ী প্রতিযোগিতা থেকে তিনি বাতিল হবেন। আর এমন অবস্থায় দ্বিতীয় স্থানে শেষ করা চানুকেই বিজয়ী ঘোষণা করা হবে এবং এর সঙ্গেই তাঁর রুপোর মেডেল বদলে তাঁকে দেওয়া হবে সোনার মেডেল। তবে চানুর মেডেল বদলাক কি না বদলাক, আপামর ভারতীয়ের কাছে তিনি যে এক উদাহরণ সৃষ্টি করেছেন, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।





