ঘটল ভয়ঙ্কর ঘটনা। চলন্ত গাড়ি থেকে ১০ মাসের শিশুকন্যাকে ছুঁড়ে ফেলে দিল দুষ্কৃতীরা। এরপর সেই শিশুকন্যার মায়ের উপরেই চলল যৌ’ন নির্যাতন। পরে এক নির্জন এলাকায় নির্যাতিতা মহিলাকেও গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। মহিলা প্রাণে বাঁচলেও ঘটনাস্থলেই মৃত্যু হয় একরত্তি শিশুর। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে।
জানা গিয়েছে, গতকাল, শনিবার সন্ধেয় মুম্বই-আহমেদাবাদ জাতীয় সড়কে মর্মান্তিক ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, শিশুকন্যাকে নিয়ে পেলহার থেকে পুসুরে ফিরছিলেন ওই মহিলা। রাস্তায় একটি শেয়ার গাড়িতে ওঠেন তিনি। অভিযোগ, কিছুদূর যাওয়ার পরই সহযাত্রীরা উত্য়ক্ত করতে শুরু করে ওই মহিলাটিকে। তাঁর সঙ্গে অশালীন ব্যবহার করা শুরু হয়।
অভিযোগ, সেই সময় এক জায়গায় মহিলার শিশুকন্যাকে চলন্ত গাড়ি থেকেই ছুঁড়ে ফেলে দেওয়া হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় একরত্তি শিশুর। শিশুর মায়ের উপর যৌ’ন নির্যাতন চালানোর পর তাঁকেও এক নির্জন জায়গায় গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। গুরুতর আঘাত লাগলেও বেঁচে রয়েছেন মহিলা। হাসপাতালে ভর্তি তিনি।
এই ঘটনায় মান্ডবী থানায় অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত অভিযুক্তদের নাম-পরিচয় কিছুই জানা যায়নি। গাড়ির নম্বর ও নির্যাতিতার বয়ানের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ।





