উচ্চশিক্ষার জন্য প্রতি বছর পড়ুয়াদের ৫০ হাজার টাকা দেবে মোদী সরকার, কীভাবে সেই স্কলারশিপ পাবেন, জানুন বিস্তারিত

কেন্দ্রীয় সরকারের তরফে নানান স্কলারশিপের যোজনা রয়েছে। এর মধ্যে এমনই একটি স্কলারশিপ হল ৫০ হাজার টাকার স্কলারশিপ। হাজার হাজার পড়ুয়াকে এই স্কলারশিপ দেওয়া হবে। কিন্তু কারা পাবে এই স্কলারশিপ? কী যোগ্যতা দরকার এর জন্য? জেনে নিন বিশদে।

বিশেষভাবে অক্ষম প্রার্থী যারা কারিগরি শিক্ষা নিতে চায়, তাদের জন্য এই স্কলারশিপ চালু করেছে কেন্দ্র সরকার। কেন্দ্র সরকারের মতে, বিশেষভাবে যারা অক্ষম, তাদেরও সমান সুযোগ পাওয়া উচিত। সেই কারণেই এই স্কলারশিপ।

All India Council for Technical Education-এর স্কলারশিপ দিয়ে থাকে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। এই স্কলারশিপ তারাই পাবেন, যারা ডিগ্রি বা ডিপ্লোমা কোর্সে কোর্সে পড়ছেন। তাদের উচ্চ-স্তরের শিক্ষাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই স্কলারশিপ দেওয়া হয়।  

কেন্দ্র সরকারের তরফে জানানো হয়েছে যে প্রতি বছর পড়ুয়াদের দেওয়া হবে ৫০ হাজার টাকা। এর মধ্যে টিউশন ফি হিসেবে দেওয়া হবে ৩০ হাজার টাকা। এটা দিয়ে পড়ুয়ারা শিক্ষাগত নানান খরচ বা ইলেক্ট্রনিক জিনিসপত্র কিনতে পারবেন। আর দৃষ্টি প্রতিবন্ধী না শ্রবণ প্রতিবন্ধীদের দেওয়া হবে অতিরিক্ত ২০ হাজার টাকা।

এই স্কলারশিপের জন্য আবেদনের শেষ তারিখ ৩১শে অক্টোবর। দেরি না করে এখনই আবেদন করে ফেলুন।

কী যোগ্যতার প্রয়োজন এই স্কলারশিপ পেতে গেলেঃ

  • আবেদনকারীকে ভারতের নাগরিক হতেই হবে।
  • AICTE দ্বারা ইনস্টিটিউটে ডিগ্রি বা ডিপ্লোমা কোর্সের প্রথম বা দ্বিতীয় বর্ষের ছাত্র হতে হবে।
  • প্রার্থীর ন্যূনতম ৪০ শতাংশ অক্ষমতার সার্টিফিকেট থাকতে হবে।
  • শিক্ষার্থীর মোট পারিবারিক আয় বার্ষিক ৪ লাখ টাকার বেশি হওয়া উচিত নয়। ৫. কোর্স চলাকালীন অন্যান্য সরকারী প্রোগ্রামের অধীনে বৃত্তির আকারে শিক্ষার্থীর কোনও আর্থিক পুরস্কারের প্রাপক হওয়া উচিত নয়।

কীভাবে আবেদন করবেন?

  • অফিসিয়াল ওয়েবসাইটgov.in-এ যেতে হবে।
  • এরপর New Registration এ ক্লিক করুন। সেখানে নতুন পেজ খুলবে।
  • সমস্ত নির্দেশিকাগুলি সাবধানে দেখুন এবং শর্তাবলীতে সম্মত হওয়া বক্সটি নির্বাচন করার পর অপশনে যান ও ক্লিক করুন৷
  • এর পরে ওয়ান টাইম পাসওয়ার্ড বা OTP পেতে মোবাইল নম্বর লিখুন।
  • এরপর “আবেদন করতে লগইন করুন”-এ পোর্টালে লগ ইন করুন।
  • এরপর স্কলারশিপটিকে “সক্ষম স্কলারশিপ ২০২২” হিসাবে নির্বাচন করুন।

RELATED Articles