‘তুমি তোমার জায়গাটা নিয়ে থাকো’, নেতাজি ইন্ডোরে ভরা সভায় মহুয়াকে কড়া ভাষায় ধমক দিলেন মমতা

কখনও সাংবাদিকদের উদ্দেশে কটূক্তি, কখনও আবার দেবী কালী সম্পর্কে বিতর্কমূলক মন্তব্য, তো কখনও আবার সংসদের মধ্যে তাঁর দামি ব্যাগ নিয়ে চর্চা। নানান কারণে বারবার দলকে অস্বস্তিতে ফেলেছেন নদীয়ার সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। নিজের এহেন আচরণের জন্য দল তাঁকে সাবধানও করেছে কয়েকবার। তবে তৃণমূল সুপ্রিমো কখনও মুখ খোলেন নি। তবে এবার মহুয়াকে ভরা সভায় বেশ কড়াভাবেই ধমক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আজ, বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটের আগে দলীয় শাসন ও শৃঙ্খলা নিয়ে আলোচনার জন্য নেতাজি ইন্ডোরে দলের সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছিল তৃণমূলের তরফে। ই সভাই এদিন উপস্থিত ছিলেনে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি। উপস্থিতি ছিলেন দলের নেতা, সাংসদ, মন্ত্রী ও বিধায়করা।

এই সভা থেকেই বক্তব্য রাখার সময় মহুয়া মৈত্রকে দেখতে পান দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরপরই বেশ কড়া ভাষায় তাঁকে কথা শোনান দলনেত্রী। কার্যত ধমকের সুরে মমতা বলেন, “করিমপুর আর মহুয়ার জায়গা নেই। ওটা আবু তাহেরের জায়গা। উনি দেখে নেবেন। তুমি তোমার জায়গাটা নিয়ে থাকো”।

বলে রাখি, ২০১৯ সালে লোকসভা নির্বাচনে নদীয়া থেকে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়ান মহুয়া মৈত্র। জয়ী হয়ে নদীয়ার সাংসদ হন তিনি। এর আগে তিনি ছিলেন করিমপুরের বিধায়ক। করিমপুর নদীয়া জেলা মধ্যে হলেও এটি মুর্শিদাবাদ লোকসভার অন্তর্গত।  ফলে ওই এলাকা মহুয়া মৈত্রের এলাকার মধ্যে পড়ে না।

কিন্তু স্থানীয় তৃণমূল নেতাদের অভিযোগ, মহুয়া মৈত্র তাও নিজের পুরনো এলাকা অর্থাৎ করিমপুরে নিজের ইচ্ছামতো রাজনীতি চালিয়ে যাচ্ছেন। সেখানে তিনি নিজের সংগঠন দিয়েই কাজ চালাচ্ছেন। দল এই বিষয়টিকে মোটেই ভালোভাবে নিচ্ছে না। এই নিয়ে দলের শীর্ষ নেতারা অনেকবার উষ্মা প্রকাশও করেছেন। এবার ভরা মঞ্চেই সরাসরি মহুয়াকে সতর্ক করে দিলেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

RELATED Articles