Potatoes Might Not Be Available in Market for the Strike: আলু ব্যবসায়ীদের ধর্মঘটের জেরে এবার বাজারে আলুর আকাল। শোনা যাচ্ছে, আগামীকাল, মঙ্গলবার থেকে নাকি আর বাংলার বাজারে মিলবে না আলু (Potatoes Might Not Be Available in Market for the Strike)। কারণ আজ, সোমবার থেকেই আর হিমঘর থেকে আলু বেরোবে না। আপাতত বাজারে যে আলু রয়েছে, তাও প্রায় শেষের দিকেই। আর হিমঘর থেকে নতুন স্টকের আলু না বের হলে বাজারে যে আলু অবশিষ্ট রয়েছে, তার দাম যে অগ্নিমূল্য হতে চলেছে, তা বলাই বাহুল্য।
রাজ্যে প্রতিদিন গড়ে আলু লাগে প্রায় ১৫ থেকে ২০ হাজার মেট্রিক টন। কিন্তু আজ, সোমবার থেকে হিমঘর থেকে আর আলু না বেরোনোর ফলে আলুর আকাল পড়তে চলেছে বাজারে (Potatoes Might Not Be Available in Market for the Strike)। এখনই কলকাতার নানান বাজারে জ্যোতি আলুর দাম ৩৪ থেকে ৩৫ টাকা কেজি আর চন্দ্রমুখী আলুর দাম ৩৮ থেকে ৪০ টাকা কেজি। এরপর তা আরও বাড়বে বলে আশঙ্কা।
কেন আলু বন্ধের সিদ্ধান্ত নিল হিমঘর অ্যাসোসিয়েশন ও প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি (Potatoes Might Not Be Available in Market for the Strike)?
জানা গিয়েছে, বাজারে আলুর দাম বেড়ে যাওয়ায় পশ্চিমবঙ্গ সরকারের তরফে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে (Potatoes Might Not Be Available in Market for the Strike)। কখনও টাস্ক ফোর্স আধিকারিকরা অভিযান করেছেন বাজারে, কখনও বা তারা আবার হিমঘরে হানা দিয়েছেন। আবার আলু যাতে ভিন রাজ্যে না যায়, সেজন্য নাকি বর্ডারে পুলিশের জুলুমবাজি লাগাম ছাড়িয়েছে।
আলু ব্যবসায়ী সমিতির অভিযোগ, একাধিক বর্ডারে আলুর গাড়ি আটকে দিয়েছে পুলিশ। ফলে বর্ডারে দিনের পর দিন দাঁড়িয়ে আলুর গাড়ি। এর ফলে গাড়িতেই নষ্ট হয়ে যাচ্ছে আলু। সরকার আলু ব্যবসায়ীদের জন্য কোনও উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ (Potatoes Might Not Be Available in Market for the Strike)। এই নিয়ে প্রশাসনের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও কোনও লাভ হয়নি বলে জানায় আলু ব্যবসায়ী সমিতি।
মঙ্গলবার থেকে যদি বাজারে আর আলু না মেলে, তাহলে ঘোর সঙ্কটে পড়বেন ক্রেতারাও (Potatoes Might Not Be Available in Market for the Strike)। এক ক্রেতার কথায়, “বাজার বেরোলে মাথা হাত পড়ছে দাম শুনে। মুখে রাজনৈতিক নেতৃত্বরা যে কথা বলছেন, তার কিন্তু কোনও প্রতিফলন বাজারে বেরোলে দেখা যায় না। আগের যা পরিস্থিতি, তাই রয়েছে। নির্দেশ দেওয়া, কার্যকারী হওয়া, তার মধ্যেই বিস্তর ফারাক। আগে কিছু না হলে মানুষ বলত আলুসেদ্ধ ভাত খাব, কিন্তু এখন সেই পরিস্থিতিটাও আর নেই। মানুষ সেটাই বা বলে কীভাবে”।
এই বিষয়ে মন্ত্রী বেচারাম মান্না বলেন, “আলুর দাম হঠাৎ করেই বেড়ে গিয়েছে। আমরা সকলকেই অনুরোধ করেছি, যাতে একবারে না বাড়ে। দেখা যাচ্ছে, সরকারি নির্দেশিকা দিয়েছি। তাঁদের কর্মবিরতি নিয়ে নিশ্চয়ই আলোচনা করে একটা রাস্তা বেরোবে” (Potatoes Might Not Be Available in Market for the Strike)।





