সোশ্যাল মিডিয়াতে রাজ মোদীর, ফেসবুক থেকে শুরু করে টুইটার-ইনস্টাগ্রাম, ফলোয়ারের দিক থেকে সকলকে পিছনে ফেললেন প্রধানমন্ত্রী

তাবড় তাবড় বিশ্বনেতাদের মধ্যে অন্যতম জনপ্রিয় হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশে-বিদেশে তাঁর জনপ্রিয়তা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। এবার সোশ্যাল মিডিয়াতেও চলছে তাঁরই রাজত্ব। বিশ্বের সমস্ত রাষ্ট্রনেতাদের পিছনে ফেলে এবার শীর্ষে পৌঁছলেন ভারতের প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ারের সংখ্যা রাষ্ট্রনেতাদের মধ্যে সবথেকে বেশি।

সোশ্যাল মিডিয়ায় কত ফলোয়ার্স মোদী?

রিপোর্ট অনুযায়ী, টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফলোয়ার সংখ্যা ৯ কোটি ৮০ লক্ষেরও বেশি। সেখানে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের টুইটার ফলোয়ার সেখানে ৩ কোটি ৭০ লক্ষ। পরিসংখ্যানই বলে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় মোদীর জনপ্রিয়তা শিখর ছুঁয়েছে।

মোদীর পর টুইটারে ভারতীয় রাজনীতিকদের মধ্যে ফলোয়ারের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর টুইটার ফলোয়ারের সংখ্যা ৩ কোটি ৩০ লক্ষ। এই নিরিখে তৃতীয় স্থানে রয়েছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তাঁর ফলোয়ার্স সংখ্যা ২ কোটি ৭০ লক্ষ। আর টুইটারে চতুর্থ স্থানাধিকারী ভারতীয় রাজনীতিক হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর ফলোয়ার্স সংখ্যা ২ কোটি ৫০ লক্ষ।

ইউটিউবেও সেরা মোদীই

রিপোর্ট বলছে, জনপ্রিয়তার নিরিখে ইউটিউবেও সেরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেও একচেটিয়া রাজ তাঁর। ইউটিউবে ১ কোটি ৬০ লাখ ফলোয়ার রয়েছে মোদীর। তাঁর ধারকাছেও নেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর ইউটিউব ফলোয়ার্স মাত্র ২৬ লক্ষ।

ইনস্টাগ্রামেও সকলকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন নরেন্দ্র মোদী। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ৭ কোটি ৭০ লক্ষ। আর রাহুল গান্ধীর সেখানে এক কোটিও হয়ে ওঠেনি। মাত্র ৪০ লক্ষ। ফেসবুকে মোদীর ভক্তের সংখ্যা ৪ কোটি ছাড়িয়ে গেছে। সেখানেও সেরার সেরা একমাত্র তিনিই।

RELATED Articles