করোনায় কিছুটা স্বস্তিতে কমল নাথ! ২৬ মার্চ-এর পরেই ফ্লোর টেস্ট মধ্যপ্রদেশ বিধানসভায়

করোনা-আতঙ্কে তটস্থ দেশ তথা সারা বিশ্ব। কিন্তু সেই করোনা-কাঁটা-ই কিছুটা স্বস্তি দিল মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথকে। করোনা-আতঙ্কে মুলতুবি করে দেওয়া হল মধ্যপ্রদেশের বিধানসভা অধিবেশন। ফলে আস্থা ভোটও পিছিয়ে গেল। আর এতেই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য কিছুটা সময় পেয়ে গেলেন কমল নাথ।

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীত্বের গদি অক্ষুণ্ণ রাখতে সোমবারই বিধানসভায় আস্থা ভোট করে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেওয়ার কথা ছিল কমল নাথের। কিন্তু এদিন বিধানসভায় বক্তৃত্বা দেওয়ার সময় রাজ্যপাল লালজি ট্যান্ডনও বলেন, “সংবিধান মেনে কাজ করুন, মধ্য প্রদেশের মর্যাদা সুরক্ষিত করা খুব জরুরী।“ এরপরই কংগ্রেস-এর বিধায়করা বিধানসভার মর্যাদা অক্ষুণ্ণ রাখুন বলে স্লোগান দিতে শুরু করেন। যার জেরে বিধানসভা কক্ষ ত্যাগ করেন রাজ্যপাল। এর মধ্যে আবার জয়পুর থেকে ভোপালে আসা ২ কংগ্রেস বিধায়কদের দেহে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে বলে খবর রটে। যদিও খবরটির সত্যতা এখনও নিশ্চিত নয়। তবে এই সমস্ত কিছুর জেরে আগামী ২৬ মার্চ পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। যার ফলে আস্থা ভোটও ১০ দিন পিছিয়ে গেল। এবার এই ১০ দিনের মধ্যে কমল নাথ সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার জন্য পর্যাপ্ত বিধায়ককে পাশে পান কিনা সেটাই দেখার!

RELATED Articles

Leave a Comment