লোকাল ট্রেনে ফের হিংসাত্মক ঘটনা: লেডিস স্পেশালে দুই মহিলার রক্তারক্তি মারামারি, আহত একজন

মুম্বইয়ের লোকাল ট্রেনে ফের উত্তেজনাকর পরিস্থিতি। ১৯ জুন, চার্চগেট-ভিরার লেডিস স্পেশালে ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। সামান্য জায়গা নিয়ে কথা কাটাকাটির জেরে দুই মহিলার মধ্যে শুরু হয় মারামারি। মুহূর্তেই তা রূপ নেয় কিল-চড়-ঘুষির লড়াইয়ে। এক মহিলা মার খেয়ে মাথায় গুরুতর আঘাত পান।

চোখের সামনে ভয়াবহ এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন অন্য যাত্রীরা। অনেকেই দু’জনকে শান্ত করতে এগিয়ে এলেও ততক্ষণে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। কেউ কেউ সেই ঘটনার ভিডিও তুলেছেন, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ভিড় ট্রেনে বসা বা দাঁড়ানোর জায়গা নিয়ে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। এরপরই শুরু হয় হাতাহাতি—চুল টানা, ধাক্কাধাক্কি, একাধিক চড়-ঘুষির পর একজনের মাথা ফেটে যায়।

আরও পড়ুনঃ লাভপুরে নকল সোনার মোহর কারবারকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, নিহত ২

এই ঘটনার পরেই রেল পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রেলপুলিশ। সম্প্রতি মুম্বইয়ের এক লোকাল ট্রেনে অতিরিক্ত ভিড়ে এক নিত্যযাত্রীর মৃত্যুর ঘটনাও শিরোনামে এসেছিল। এবার ফের লেডিস স্পেশালে এমন হিংসাত্মক ঘটনায় উদ্বিগ্ন নিত্যযাত্রীরা। এই ধরনের ঘটনা লোকাল ট্রেনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও বড় প্রশ্ন তুলে দিল বলে মত অনেকের।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles