জয়পুরের ২২ গোডাউনের কাছে অবস্থিত একটি পাঁচ তারা হোটেলে সম্প্রতি এক দম্পতির ঘনিষ্ঠ মুহূর্তের দৃশ্য ঘিরে সৃষ্টি হয় চাঞ্চল্য। জানা গেছে, ওই দম্পতি হোটেলের ঘরের জানলা খোলা রেখেই একান্তে সময় কাটাচ্ছিলেন। জানলায় কোনও পর্দা না থাকায় বাইরে থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল তাঁদের।
ঘটনার জেরে রাস্তায় দাঁড়িয়ে যান চলাচল থমকে যায়। ফ্লাইওভার ও আশেপাশে অনেকেই দাঁড়িয়ে পড়েন ঘটনাটি দেখতে। অনেক পথচারী মোবাইলে ভিডিও করতে শুরু করেন, যা পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়ে যায়।
ঘটনাটি ঘটে ‘হলিডে ইন’ নামক হোটেলে। হোটেল কর্তৃপক্ষ এখনো এই বিষয়ে কোনও মন্তব্য করেনি।
জয়পুর পুলিস এই ঘটনার কড়া নিন্দা করেছে এবং স্পষ্ট জানিয়েছে—যদি কেউ কোনও আপত্তিকর ভিডিও ধারণ বা ছড়াতে দেখা যায়, তাহলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুনঃ লোকাল ট্রেনে ফের হিংসাত্মক ঘটনা: লেডিস স্পেশালে দুই মহিলার রক্তারক্তি মারামারি, আহত একজন
পুলিস নাগরিকদের সচেতনভাবে আচরণ করার আহ্বান জানিয়েছে এবং গোপনীয়তা রক্ষার গুরুত্বের ওপর জোর দিয়েছে।





