ফের একবার নজির গড়লেন তিনি। ৪ কোটি তফসিলি পড়ুয়াদের উচশিক্ষার জন্য ৫৯.০৪৮ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাধ্যমিক পাশ তফসিলি জাতির পড়ুয়াদের জন্য এই নতুন বৃত্তি চালু করলেন মোদী। তফসিলি পড়ুয়ারা যাতে মাধ্যমিকের পরবর্তী পাঁচ বছর উচ্চশিক্ষা নিতে পারে, এই জন্য বৃত্তি প্রদান করবে কেন্দ্র সরকার।
সূত্রের খবর অনুযায়ী, মোট বিনিয়োগের ৫৯,০৪৮ কোটি টাকার মধ্যে ৩৫,৫৩৪ কোটি টাকা খরচ করবে কেন্দ্র সরকার। বাকী টাকা দেবে বিভিন্ন রাজ্য সরকারগুলি। এর ফলে তফসিলি জাতির বিভিন্ন পড়ুয়ারা উপকৃত হবে ও কেন্দ্র সরকারের জন্যও একটি বেশ বড় উন্নতির পথ খুলে যাবে বলে আশা রাখছেন মোদী।
এই পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ স্কিম তফসিলি জাতির পড়ুয়াদের উপকার করবে যারা মাধ্যমিকের পর অর্থের টানে পড়াশোনা করতে পারে না। এবার থেকে একাদশ শ্রেণী থেকে তফসিলি পড়ুয়ারা কেন্দ্র সরকারের থেকে আর্থিক সুবিধা পাবে উচ্চশিক্ষার জন্য। গরীব পড়ুয়াদের মধ্যে উচ্চশিক্ষার আলো ছড়িয়ে দেওয়াই এই বৃত্তির মূল উদ্দেশ্য।
রিপোর্ট অনুযায়ী, বর্তমানে প্রায় ১.৩৬ কোটি তফসিলি পড়ুয়ারা অর্থের অভাবে দশম শ্রেণীর পর আর পড়াশোনা ছেড়ে দিয়েছে। তারা যাতে আগামী ৫ বছর নির্দ্বিধায় পড়াশোনা করতে পারে, সেইজন্যই বৃত্তি চালু করছে মোদী সরকার।





