পিএম কৃষি সম্মান নিধির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন পশ্চিমবঙ্গের কৃষকদের, রাজ্য সরকারকে তোপ বাবুলের

পশ্চিমবঙ্গের কৃষকদের প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধির সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। প্রচুর কৃষক এই সুবিধা পাওয়ার জন্য আবেদনও করেছেন। কিন্তু তাদের এই প্রকল্পের সুবিধার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে খোদ রাজ্য সরকার। রাজ্য সরকারের চক্রান্তেই এই মহান সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন পশ্চিমবঙ্গের কয়েক লক্ষ কৃষক। এই নিয়ে আজ, শুক্রবার সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়।

আজ, ৯ কোটি কৃষকদের উদ্দেশ্যে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন নিজের বার্তায় তিনি নতুন কৃষি আইন নিয়ে বিস্তর আলোচনা করেন। এই নতুন আইনে যে আখেরে কৃষকরাই উপকৃত হবেন, তা তিনি প্রথমদিন থেকেই বলে এসেছেন। আজ আরও একবার সেই কথাই বলেন তিনি। এর সঙ্গে পশ্চিমবঙ্গের সরকারের উপরও তোপ দাগেন তিনি। মমতা সরকারের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, কেন কৃষকেরা দীর্ঘদিন যাবৎ প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধির সুবিধা পাচ্ছেন না? দেশের অন্যান্য রাজ্যে এই প্রকল্প চালু হলেও পশ্চিমবঙ্গে এই প্রকল্প চালু না হওয়ায় হতাশার সুর বাজে তাঁর গলায়।

এরপরই সোশ্যাল মিডিয়াতে এই বিষয় নিয়ে সোচ্চার হন বাবুল সুপ্রিয়। আফসোসের সুরে তিনি বলেন পশ্চিমবঙ্গের ৭০ লক্ষেরও বেশি কৃষক ভাই-বোন পিএম কৃষি সম্মান নিধির সুফল পাচ্ছেন না। রাজ্যের ২৩ লক্ষের বেশি কৃষক এই প্রকল্পের সুবিধা নিতে অনলাইনে আবেদন করা সত্ত্বেও তারা এই প্রকল্পের আওতায় আসতে পারছেন না। এদিকে, রাজ্য সরকার এই প্রকল্পের জন্য যাচাই প্রক্রিয়া দীর্ঘ সময় ধরে বন্ধ রেখেছে।

রাজ্য সরকারী যে প্রধানমন্ত্রীর এই প্রকল্পে বাধার সৃষ্টি করছে, তা বেশ স্পষ্ট। প্রসঙ্গত, গত বছর ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রীর উদ্যোগে চালু হয় পিএম কৃষি সম্মান নিধি। এই প্রকল্প অনুযায়ী দেশের সমস্ত কৃষকদের কেন্দ্র সরকারের পক্ষ থেকে তিন দফায় ২০০০টাকা করে  দেওয়ার কথা বলা হয়। প্রাথমিকভাবে দেশের প্রায় ১২ কোটি কৃষককে এই প্রকল্পের আওতায় আনা হলেও পরে সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় ১৫ কোটিতে। দেশের মোটামুটি সব রাজ্যেই এই প্রকল্পের দ্বারা উপকৃত হয়েছেন অগুনতি কৃষক। কিন্তু, তাৎপর্যপূর্ণভাবে পশ্চিমবঙ্গের কৃষকেরাই এই সুবিধা ভোগ করতে বঞ্চিত হয়েছেন। রাজনৈতিক কারণেই যে মমতা সরকার রাজ্যে প্রধানমন্ত্রীর এই প্রকল্প চালু হতে দিচ্ছেন না, তা বেশ স্পষ্ট।

RELATED Articles