দালাই লামার ৮৬তম জন্মদিন, শুভেচ্ছা জানিয়ে ২০ মিনিট ফোনে বার্তালাপ নরেন্দ্র মোদীর

আজ ১৪তম দালাই লামার ৮৬তম জন্মদিন। এদিনে তাঁকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেকথা নিজেই টুইট করে জানান প্রধানমন্ত্রী। সূত্রের খবর অনুযায়ী, এদিন দালাই লামার সঙ্গে ২০ মিনিট ধরে ফোনে কথা বলেন মোদী।

ফোনে বার্তালাপের পর টুইটে মোদী লেখেন, “সম্মানীয় দলাই লামার সঙ্গে এদিন ফোনে কথা হয়েছে। তাঁর ৮৬তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালাম। আমরা তাঁর দীর্ঘ এবং সুস্থ জীবনের জন্য প্রার্থনা করি”।

https://twitter.com/narendramodi/status/1412310494870913032

এদিন দালাই লামাও জানান, “আমি যবে থেকে ভারতে শরণার্থী হিসেবে এসেছি তবে থেকে এখানকার স্বাধীনতা এবং ধর্মীয় সম্প্রীতির পূর্ণ লাভ উঠিয়েছি। আমি সবাইকে নিশ্চিত করে জানাতে চাই যে, আমি আর যতদিন বেঁচে থাকব, ততদিন ভরতীয় প্রাচীন জ্ঞানকে পুনরুজ্জীবিত করার চেষ্টা চালিয়ে যাব”।

আরও পড়ুন- এই সপ্তাহেই হবে কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল, মোদীর মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন বাংলার নেতা-সহ মোট ১৮

তিনি আরও বলেন, “আমি ভারতের ধর্মনিরপেক্ষতার কদর করি। এদেশ ধর্মের উপর নির্ভরশীল নয়। এই দেশ করুণা, সততা এবং অহিংসার উপর ভিত্তি করে গড়ে উঠেছে”।

বলে রাখি, গত ৬২ বছর ধরে ১৪তম দালাই লামা ভারতে শরণার্থী হয়ে বসবাস করছেন। তাঁর আসল নাম তেনজিং গ্যাতসো। তিব্বতীদের পরিচয় রক্ষা করার জন্য তিনি সাড়া জীবন লড়াই করেছেন।

RELATED Articles