জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘কৃষ্ণকলি’র সুবাদে রাধারানীকে সকলেই চেনেন। তাঁর আসল নাম শ্রীময়ী চট্টরাজ। ‘কৃষ্ণকলি’-তে তিনি খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন। বেশ জনপ্রিয়তাও পেয়েছেন তিনি।
জি বাংলার ধারাবাহিকে অভিনয়ের সুবাদে বেশ ভালোই খ্যাতি পেয়েছেন শ্রীময়ী। তবে বর্তমানে তিনি এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। তাঁর সঙ্গে নাম জড়িয়েছে অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিকের। কিছুদিন আগেই গুঞ্জন ওঠে তিনি নাকি কাঞ্চন মল্লিকের সঙ্গে প্রেম করছেন।
আরও পড়ুন- একেবারে অনবদ্য পদ্ধতিতে স্বামী রণবীরকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন দীপিকা পাডুকোন
কাঞ্চনের স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের জীবনে বাস্তব খলনায়িকা হয়ে উঠেছেন শ্রীময়ী। কাঞ্চন ও শ্রীময়ী, দুজনের বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের করেছেন পিঙ্কি। অভিযোগ, শ্রীময়ী নাকি পিঙ্কিকে চেতলার কাছে গাড়ি থামিয়ে হুমকি দিয়েছেন। কাঞ্চনের বিরুদ্ধে অভিযোগ হেনস্থার। তবে সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন শ্রীময়ী। এই নিয়েই চলছে কাঞ্চন-শ্রীময়ী-পিঙ্কির ত্রিপাক্ষিক দ্বন্দ।
এমন একটি ঘটনা শ্রীময়ীর কেরিয়ারেও ছাপ ফেলতে পারে। তবে এদিকে আবার জনসাধারণ অভিনেত্রীকে নিয়ে উৎসাহ প্রকাশ করেছেন। অনেকেরই প্রশ্ন শ্রীময়ী যদি নির্দোষই হবেন, তিনি যদি কিছু নাই করে থাকেন, তাহলে বারবার তাঁর নাম কেন জড়িয়ে পড়ছে?
তবে গুঞ্জন যাই রটুক না কেন, সোশ্যাল মিডিয়াতে কিন্তু শ্রীময়ীর সক্রিয়তা চোখে পড়ার মতো। নানান সময়ই নানান ছবি, ভিডিও পোস্ট করতে থাকেন তিনি। আর সেসব ভাইরালও হয়ে যায় বেশ তাড়াতাড়িই।
সম্প্রতি শ্রীময়ী একটি ভিডিও পোস্ট করেছেন। পুরনো কিছু ছবি নিয়ে একের পর এক সাজিয়ে একটি ভিডিও আকারে তা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে গান চলছে ‘আমার এ বাজে স্বভাব কোনওদিন যাবে না’।
View this post on Instagram
আরও পড়ুন- বাবিন-গুনগুনের বিবাহবার্ষিকীর দিনই হবে গুনগুনের দ্বিতীয় বিয়ে, উত্তেজনায় ভরা জমজমাট পর্ব
আর এখানেই নানান প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। অনেকেই বলেছেন যে তাহলে কী কাঞ্চনের সঙ্গে পরকীয়ার ঘটনাকেই শ্রীময়ী নিজের বাজে স্বভাব বললেন? এত কিছুর পরও তাঁর এই বাজে স্বভাব যাবে না, এমন শুনে এক নেটিজেন আবার লেখেন, “অন্যের ঘর ভাঙার বাজে স্বভাবটা পাল্টানোই ভালো”। তবে আর যাই হোক, শ্রীময়ীর এই পোস্টটি কিন্তু বেশ ভাইরালও হয়েছে।





