দেশবাসীর সুবিধার্থে অন্য অনেক পরিষেবার মতো এবার বিনামূল্যে ইন্টারনেট পরিষেবারও ব্যবস্থা করতে উদ্যোগী হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উদ্যোগকে সফল করতে পিএম-বাণী প্রকল্পের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।
এই প্রকল্প অনুযায়ী, এলাকার বিভিন্ন জায়গায় বসানো থাকবে উন্নতমানের ওয়াই-ফাই। এই ওয়াই-ফাইয়ের সঙ্গে নিজের মোবাইল ফোন কানেক্ট করে সহজেই ইন্টারনেট পরিষেবা ব্যবহার করতে পারবেন নাগরিকেরা। এর জন্য আলাদা করে কোনওরকম খরচা করতে হবে তাদের। এমনকি, বিভিন্ন মুদিখানার দোকান-সহ অন্যান্য ছোটোখাটো দোকানেও এই ওয়াই-ফাই যন্ত্র বসানো হবে যাতে কেউই এই বিনামূল্যের ইন্টারনেট পরিষেবা থেকে বঞ্চিত না হন। ঠেলাগাড়িতেও এই যন্ত্র লাগিয়ে ইন্টারনেট বিক্রিও করা যাবে বলে জানা গিয়েছে।
এই উদ্দগের বিষয়ে টেলিযোগাযোগ মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানান যে, বিভিন্ন ছোটোবড়ো সংস্থা এই ওয়াই-ফাই যন্ত্র বসিয়ে ইন্টারনেট পরিষেবার ব্যবস্থা করতে পারবে। এর জন্য তাদের কোনওরকম রেজিস্ট্রেশন, লাইসেন্স বা ফি দেওয়ার দরকার নেই। সম্পূর্ণ বিনামূল্যেই এই পরিষেবা পাবেন তারা।
প্রসঙ্গত, এর আগেও মোদী সরকার বিভিন্ন ছাত্রছাত্রীদের জন্য ১০ জিবি করে ইন্টারনেট ডেটা দেওয়ার ব্যবস্থা করেছিল। করোনা পরিস্থিতিতে স্কুল, কলেজ বন্ধ থাকার দরুণ বিভিন্ন স্কুল ও কলেজ অনলাইনে পড়াশোনা করানোর ও অনলাইনে পরীক্ষা নেওয়ারও সিদ্ধান্ত নেয়। এই সময় প্রয়োজন ছিল উন্নত ও বেশি পরিমাণের ইন্টারনেট ডেটা। বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা যাতে ঠিকভাবে অনলাইনে পড়াশোনা ও পরীক্ষা দিতে পারে, সেইজন্য পরীক্ষার সময় প্রত্যেক পড়ুয়াদের বিনামূল্যে ১০ জিবি ইন্টারনেট পরিষেবা দেন মোদী সরকার।





