আজ বিজয়া দশমী। সকাল থেকেই ঢাকের তালে কেমন যেন বিষাদের সুর। চারদিন বাপের বাড়ি কাটিয়ে আজ উমার কৈলাসে ফেরার পালা। এদিন উপলক্ষ্যে দেশবাসীকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
দেশের সাতটি নতুন প্রতিরক্ষা সংস্থার উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। এদিন টুইটে তিনি জানালেন যে প্রতিরক্ষা ক্ষেত্রে দেশ আরও বেশি স্বনির্ভর হয়ে উঠবে।
আবার রাজ্যবাসীকে বিজয়ার শুভেচ্ছা জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেরন টুইটের মধ্যে সম্প্রীতি ও শান্তির বার্তা দেন তিনি।
এদিকে দেশবাসীকে বিজয়ার শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। জম্মু-কাশ্মীরের উধমপুর সেনা জওয়ান ও তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদেরও শুভেচ্ছা জানান তিনি।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান যে তাঁর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোনে কথা হয়েছে। তাঁকে বিজয়া দশমী ও দশেরার শুভেচ্ছা জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান শুভেন্দু।
এদিন সকলকে টুইট করে দশমীর শুভেচ্ছা জানান রাজ্যপাল জগদীপ ধনখড়ও।





