আজ, ১৮ই জুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবনে আজ একটা বিশেষ দিন। আজ তাঁর মা হীরাবেনের শততম জন্মদিন। আজ ১০০ বছরে পদার্পণ করলেন তিনি। মায়ের জন্মদিন উপলক্ষ্যে বিশেষ আয়োজন করেছেন প্রধানমন্ত্রী। এদিন বডনগরে হাটকেশ্বর মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে।
আজ, শনিবার সাতসকালে গুজরাটের গান্ধীনগরে হীরাবেনের বাড়িতে পৌঁছে যান প্রধানমন্ত্রী। শততম জন্মদিনে মায়ের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তগুলি তিনি তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে যে মোদী তাঁর মা হীরাবেনের পা ধুইয়ে দিচ্ছেন। সেই সঙ্গে নিচ্ছেন মায়ের আশীর্বাদ।
ছবির সঙ্গে ক্যাপশনে মোদী লিখেছেন, “মা, আমার এ বিশ্বে হাজারো আবেগ জড়িয়ে। আজ, ১৮ জুন আমার মা শততম বর্ষে পা দিলেন। এমন বিশেষ দিনে তাঁর প্রতি ভালবাসা, কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাতে আমি কলম ধরেছি”।
मां, ये सिर्फ एक शब्द नहीं है, जीवन की वो भावना है, जिसमें स्नेह, धैर्य, विश्वास, कितना कुछ समाया है।
मेरी मां, हीराबा आज 18 जून को अपने सौवें वर्ष में प्रवेश कर रही हैं, उनका जन्म शताब्दी वर्ष प्रारंभ हो रहा है। मैं अपनी खुशी और सौभाग्य साझा कर रहा हूं। https://t.co/4YHk1a59RD
— Narendra Modi (@narendramodi) June 18, 2022
জানা গিয়েছে, আজ হীরাবেনের শততম জন্মদিনে গান্ধীনগরে সারাদিন ধরে নানান অনুষ্ঠান হবে। মন্দিরে বিশেষ পুজাপাঠ চলবে। সূত্রের খবর অনুযায়ী, শতায়ু হীরাবেন মোদীর নামে এবার গুজরাতে একটি রাস্তারও নামকরণ হতে চলেছে। গান্ধীনগরের রায়সান পেট্রোল পাম্প থেকে ৮০ মিটার দূরত্ব পর্যন্ত এই রাস্তার নাম হতে চলেছে প্রধানমন্ত্রীর মায়ের নামে। জানা যাচ্ছে নতুন রাস্তাটির নাম হবে ‘পূজ্য হীরাবা মার্গ’।
এদিন প্রধানমন্ত্রী মোদী আরও জানান যে আজকের দিন তো বটেই, চলতি বছরটিও তাঁর কাছে স্মরণীয়। কারণ তাঁর বাবা বেঁচে থাকলে গত সপ্তাহে তিনিও শততম জন্মবার্ষিকী পালন করতেন। মোদীর কথায়, “আজকের দিনটা মায়ের সঙ্গে কাটাতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। বাবা গত না হলে তিনিও গত সপ্তাহেই একশোর ঘরে পা রাখতেন। তাই ২০২২ সালটা আমার কাছে ভীষণ স্পেশ্যাল”।
Took blessings of my mother today as she enters her 100th year… pic.twitter.com/lTEVGcyzdX
— Narendra Modi (@narendramodi) June 18, 2022
প্রসঙ্গত, ১৯২৩ সালের ১৮ জুন জন্মগ্রহণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন। দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী শপথ নেওয়ার সময় থেকেই তাঁর মা হীরাবেনও দেশবাসীর কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন। যে কোনও নতুন দায়িত্ব গ্রহণের আগেই মায়ের আশীর্বাদ নেন মোদী। শত ব্যস্ততার মাঝেও মায়ের শততম জন্মদিনটি তাঁর সঙ্গেই কাটাচ্ছেন প্রধানমন্ত্রী।






