বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক সম্পর্ক উন্নতির জন্য বরাবরই সচেষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানত তারই উদ্যোগে আজ ভারত বিশ্বসভায় নিজের জায়গা প্রতিষ্ঠা করতে পেরেছে।তাই বলে দেশের মাটিকে তিনি কিন্তু কখনো ভোলেন না। বিশেষত বাংলাকে তিনি একটু বেশিই গুরুত্ব দেন। এবার একটি বিশেষ ঘটনায় তা বোঝা গেল।
সম্প্রতি শুরু হয়েছে ভারত-উজবেকিস্তান ভার্চুয়াল সামিট। সেখানেই প্রধানমন্ত্রী বক্তৃতা রাখার সময় দেখা গেল অভিনব দৃশ্য। ব্যাকড্রপ দৃশ্য হিসাবে পেশ করা হল দক্ষিণেশ্বর মন্দিরকে। যা দেখে রীতিমত অভিভূত বাংলা। ভারতের দৃশ্য হিসাবে দক্ষিণেশ্বর মন্দিরকে দেখে চমকেছেন সকলেই তবে বাঙালিরা ভীষণ খুশি হয়েছেন একথা বলাই বাহুল্য।
https://twitter.com/BJP4Bengal/status/1337301034742398976
বঙ্গ বিজেপি তাই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছে। “প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই আজ ভারত- উজবেকিস্তান সামিটে ব্যাকড্রপ দৃশ্য হিসেবে দক্ষিণেশ্বর মন্দিরকে তুলে ধরার জন্য। এটি বাংলা তথা বাঙালির জন্য অত্যন্ত গর্বের বিষয়।” এই মর্মে সোশ্যাল মিডিয়ায় তারা নিজেদের কৃতজ্ঞতা প্রকাশ করেছে।





