এনডিএ জোটই ফের দিল্লিতে ক্ষমতায় আসতে চলেছে, আর বিরোধীরাও সেটা জেনে গিয়েছে, এমনটাই দাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)। সেই কারণেই বিরোধীদের প্রচারের মধ্যে সেরকম জোর নেই বলেও দাবী করেন তিনি। কারণ তারা ধরেই নিয়েছেন এনডিএই ফের সরকার গড়বে।
সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে নরেন্দ্র মোদী (Narendra Modi) দাবী করেন, শুধুমাত্র নির্বাচন বলেই নয়, বিরোধীরা মেনেই নিয়েছেন যে তাদের পরাজয় নিশ্চিত। আর সেই কারণে তাদের মনও ভেঙে গিয়েছে। মোদীর কথায়, বিরোধীদের অনেক নেতারাই প্রচারে বেরোতে লজ্জা পাচ্ছেন। কারণ তারা জানেন, এনডিএ-ই ফের ক্ষমতায় ফিরছে।
বিরোধীরা বারবার বিজেপিকে দোষারোপ করে আসছে কেন্দ্রীয় এজেন্সিকে নিয়ে। বিরোধীদের আটকানোর জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে কাজে লাগাচ্ছে কেন্দ্র সরকার, এমনটাই দাবী তাদের। বিরোধীদের এই দাবী নস্যাৎ করে মোদী (Narendra Modi) বলেন, দুর্নীতি যেই করে থাকুক না কেন এর জেরে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই জাএয়া সাধারণ মানুষের টাকা চুরি করেছেন, দেশের বরাদ্দ টাকা চুরি করেছেন, তাদের বিরুদ্ধে তদন্ত চলবেই।
বিরোধীরা অভিযোগ করেছে, বিজেপি ইডি-সিবিআইকে অপব্যবহার করছে। সেই অভিযোগ উড়িয়ে মোদী (Narendra Modi) বলেন, ইডি যতগুলি তদন্ত চালাচ্ছে, তার মধ্যে ৯৭ শতাংশই অপরাধী ও সরকারি আধিকারিকদের বিরুদ্ধে। মাত্র ৩ শতাংশ তদন্ত চলছে রাজনৈতিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে। আর যারা দুর্নীতি থেকে লাভবান হয়েছেন, তারাই কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ তুলছেন বলে দাবী মোদীর।
এই সাক্ষাৎকারে মোদী (Narendra Modi) এও জানান, ২০১৪ সালের আগে অর্থাৎ মোদী সরকার ক্ষমতায় আসার আগে ইডি মাত্র ৫ হাজার কোটি টাকা বাজেয়াপ্ত করেছিল। কিন্তু গত ১০ বছরে সেই পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ কোটি টাকায়।
এদিনের এই সাক্ষাৎকারে কংগ্রেসকেও আক্রমণ করেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। বলেন, “ওরা শুধু ওদের পরিবারকে শক্তিশালী করেছে। ওরা যখন কেন্দ্রে পূর্ণ শক্তিতে ক্ষমতায় ছিল, তখন শুধু নিজের পরিবারের উন্নয়নের কাজ করেছে। বিজেপি সরকার দেশকে মজবুত করেছে। তাই মানুষের মধ্যে এখন কংগ্রেস এবং বিজেপি সরকারের মডেলের তুলনা নিয়ে আলোচনা হয়”।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!