‘হেরে যাওয়ায় যে কিছু লোক ব্যাথা পেয়েছেন, সেটা আমি বুঝি’, সংসদে নাম না করেই রাহুলকে ‘বালক’ বলে তুলোধোনা মোদীর

Narendra Modi took a dig at Rahul Gandhi: গতকাল, সোমবার সংসদে এক প্রচণ্ড হই হট্টগোলের পরিবেশ তৈরি হয় বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর হিন্দুত্ব নিয়ে করা মন্তব্যে। বিজেপিকে আক্রমণ শানাতে গিয়ে তিনি বলেছিলেন, “যারা নিজেদের হিন্দু হিন্দু বলে, তারাই হিংসা ছড়াচ্ছে”। এবার আজ সংসদেই রাহুলের নাম না নিয়ে অন্য এক ঢঙে তাঁকে বিদ্রুপ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi took a dig at Rahul Gandhi)

আজ, মঙ্গলবার সংসদে বিরোধীদের বেশ চিৎকারের মাঝেই ভাষণ শুরু করেন নরেন্দ্র মোদী। কিন্তু করতে গিয়েও থেমে যান। সেই সময় স্পিকার ওম বিড়লা বিরোধীদের সভার রীতি মেনে চুপ করার অনুরোধ করেন। এরপর নিজের বক্তব্য শুরু কিরেন প্রধানমন্ত্রী। আর বক্তব্যের মাধ্যমে পরোক্ষভাবে এদিন তিনি কটাক্ষ শানান রাহুল গান্ধীকে (Narendra Modi took a dig at Rahul Gandhi)

এদিন ভাষণের শুরুতেই মোদী বলেন, “২০১৪ সালে আমরা যখন নির্বাচিত হয়েছিলাম তখন দেশ আগের সরকারের দুর্নীতিতে ডুবে ছিল। গত ১০ বছরে আমরা অসংখ্য সাফল্য অর্জন করেছি। আমাদের লক্ষ্য হল দেশ প্রথমে, ভারত প্রথমে। আমরা সব ক্ষেত্রে উন্নয়নের সঙ্গে সন্ত্রাসবাদকেও উচিত শিক্ষা দিয়েছি” (Narendra Modi took a dig at Rahul Gandhi)

কারোর নাম না করেই মোদীর মন্তব্য, “আমি কিছু মানুষের দুঃখের কথা বুঝতে পারছি। তাঁরা নির্বাচনে হেরে গিয়ে যে ব্যথা পেয়েছেন তা আমি বুঝতে পারি। বারবার মিথ্যাচার করেও তাদের ফিরিয়ে দিয়ে দেশের মানুষ আমাকে সেবা করার সুযোগ দিয়েছেন”।

বেশ নাটকীয়ভাবেই প্রধানমন্ত্রী বলেন, “এক শিশু স্কুল থেকে এসে সজোরে কাঁদছে। তার মা’ও ভয় পেয়ে যাচ্ছে। শিশু বলছে, স্কুলে আমাকে মেরেছে। এ মেরেছে…ও মেরেছে। কিন্তু বলছে না যে সেই শিশু নিজে কী কী অন্যায় করেছে”।

এ কথা বলেই নরেন্দ্র মোদী বলেন, “গতকাল বাচ্চার মতো আচরণ দেখেছি সংসদে। বালকবুদ্ধির বিলাপ চলছিল” (Narendra Modi took a dig at Rahul Gandhi)। নাম না করে তাঁর মন্তব্য, “বালকবুদ্ধিতে ব্যবহার কীভাবে করতে হয় জানে না, কথাও বলতে জানে না। সীমা ছাড়িয়ে যায়”।

গতকাল, সোমবার মোদী সরকারের একাধিক স্কিমের সমালোচনা করেছেন রাহুল গান্ধী। তাঁর দাবী ছিল, ঠিকঠাক এমএসপি পাচ্ছেন না কৃষকরা । অগ্নিবীর স্কিম নিয়েও সমালোচনাও করেন তিনি। মোদী সেই সব সমালোচনা করে ‘মিথ্যা’ বলে উল্লেখ করে এদিন বলেন, “কংগ্রেস মিথ্যা কথাকে রাজনীতির হাতিয়ার বানিয়েছে। মুখ খুললেই মিথ্যা কথা। আর এই মিথ্যা কথায় সংসদের গরিমা ক্ষুণ্ণ হয়েছে। এটা দেশের অপমান” (Narendra Modi took a dig at Rahul Gandhi)

কংগ্রেসকে খোঁচা দিয়ে মোদীর মন্তব্য, “এই নিয়ে টানা তিনবার কংগ্রেস ১০০ আসন পার করতে পারল না। ওরা বিপক্ষ বেঞ্চে বসছে, আবার বসবে। ওরা মানুষকে বোঝানোর চেষ্টা করে চলেছে, যেন ওরা আমাদের হারিয়ে দিয়েছে। মোদী এদিন ফের একবার বলেন, ২০১৪ সালের পর থেকে ভারত ঘর মে ঘুস কর মারতা হ্যায়। এর আগে জঙ্গিরা ইচ্ছেমতো ভারতে ঢুকতে এবং যেখানে খুশি হামলা চালাত” (Narendra Modi took a dig at Rahul Gandhi)

আরও অন্যান্য খবর