নতুন বছর একেবারে দোরগোড়ায় এসে দাঁড়িয়ে। আর মাত্র কিছু ঘণ্টার অপেক্ষা, তারপরেই নতুন আশা নিয়ে দেখা দেবে নতুন বছর। তবে এই নতুন বছরে মানুষের মুখে একটাই প্রশ্ন, কেমন হবে ২০২১? জীবনের স্বাভাবিক ছন্দ কী আদৌ ফিরবে? এসবেরই উত্তর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আজ বৃহস্পতিবার, ভিডিও কনফারেন্সের মাধ্যমে গুজরাটের রাজকোটে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের ভিত্তিস্থাপন করেন প্রধানমন্ত্রী। এই অনুস্থানেই তিনি জানান যে করোনার টিকা এসে গেলেও কোনও ঢিলেমি দেওয়া চলবে না। সবরকম সুরক্ষাবিধি অবশ্যই এনে চলতে হবে।
এদিন প্রধানমন্ত্রী প্রায় স্পষ্ট করে দেন যে, ভারতে করোনার টিকা প্রস্তুতির কাজ প্রায় শেষ মুহূর্তে এসে ঠেকেছে। নতুন বছরের প্রথম দিন তিকায় ছাড়পত্র দিতে বৈঠকে বসতে পারে বিশেষজ্ঞ কমিটি। ইতিমধ্যেই, তিনটি টিকা অনুমোদন পাওয়ার দৌড়ে নাম লিখিয়েছে।
তবে করোনার টিকা নিয়ে তিনি দেশবাসীকে বেশ সতর্ক করে দিয়েছেন। তাঁর কথায়, “আমি এই বছর বলেছিলাম যব তক দাবাই নেহি, তব টক ঢিলাই নেহি(অর্থাৎ যতদিন টিকা না আসছে, তত দিন শিথিলতা নয়)। কিন্তু এই বছরের মূল মন্ত্র হবে দাবাই ভি, কড়াই ভি (অর্থাৎ টিকা এলেও সতর্ক থাকতে হবে)”।
এদিন টিকাকরণ প্রস্তুতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, “ভারতের সবচেয়ে বড় গণ টিকাকরণের প্রস্তুতি শেষ পর্যায়ে। দেশবাসী ভারতে প্রস্তুত হওয়া টিকা পাবেন”। তবে এই নিয়ে দেশবাসীকে তিনি কোনও গুজবে কান দিতেও বারণ করে দিয়েছেন। তাঁর কথায়, আমাদের দেশে গুজব খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। এই টিকাকরণ নিয়েও আগামী সময়ে গুজব রটতে পারে। ইতিমধ্যেই তা শুরু হয়ে গিয়েছে বলে জানান মোদী। তাই এই বিষয়ে দেশবাসীকে সচেতন থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!