সম্প্রতিই UN Watch-এর পক্ষ থেকে একটি তালিকা প্রস্তুত করা হয়েছে যাতে সেই প্রথম দশটি দেশের নাম রয়েছে যারা এই ২০২০ সালে সবচেয়ে বেশি মানবাধিকার আইন অপব্যবহার করেছে। এই তালিকার শীর্ষেই রয়েছে চীনের নাম। UN Watch এমন একটি সংগঠন যারা মানুষের অধিকার ও স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। তাদের তৈরি করা এই তালিকায় চীনের পড়ে যে দেশগুলির নাম রয়েছে, সেগুলি হল- রাশিয়া, সৌদি আরব, তুর্কি, ইরান, ভেনেজুয়েলা, মধ্য আফ্রিকা, জিম্বাওয়ে।
তবে, চীন যে এই তালিকার শীর্ষেই থাকবে, এ বিষয়ে অবাক হওয়ার মতো কোনও কারণ নেই। গত এক বছরে চীন এমন বেশ কিছু ঘটনা ঘটিয়েছে যে কারণে প্রায় গোটা বিশ্ব এখন চীনের দিক থেকে মুখ ফিরিয়েছে। সে লক্ষ লক্ষ মানুষকে উইঘুরের ক্যাম্পে জোর করে প্রবেশ করানোর থেকে মানবাধিকার কর্মীদের জেলে বন্দী করা, বা তিব্বতের উপর জুলুম, এসব কিছুই করে এসছে চীন। তাছাড়া, উহানের করোনা ভাইরাস নিয়ে যারা নিজেদের সুর চড়িয়েছিলেন তাদের মুখও জোর করে বন্ধ করতে বাধ্য করেছে চীন। এঁদের মধ্যে ডঃ লি ওয়েনলিয়াং বিশেষ উল্লেখযোগ্য। তাছাড়া, এক সাংবাদিক যিনি এই করোনা ভাইরাস নিয়ে বিস্তর সাংবাদিকতা করার চেষ্টা করেন, তার বিরুদ্ধেও নালিশ জানায় চীন।
এই তালিকায় চীনের ঠিক পরেই রয়েছে ইরান। কুস্তীগির নাভিদ আফকারি ও সাংবাদিক রুহল্লা জ্যামের বিরোধিতা করে এই দেশ। কারণ এই দু’জন ইরানের শাসনব্যবস্থার অরাজকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এরপরই এই তালিকায় রয়েছে মধ্য আফ্রিকার অন্তর্গত ক্যামেরন। চতুর্থ স্থানে রয়েছে ভেনেজুয়েলা। এই দেশ বিভিন্ন মানবাধিকার আইনের বিরুদ্ধে গিয়ে মানুষের উপর অত্যাচার করে। সৌদি আরব রয়েছে এই তালিকার পঞ্চম স্থানে। UN Watch-এর তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে জিম্বাওয়ে ও সপ্তম স্থানে রয়েছে কিউবা। অষ্টম ও নবম স্থানে রয়েছে তুর্কি ও উত্তর কোরিয়া। এই তালিকায় সর্বশেষ স্থানে রয়েছে রাশিয়া।





