“পাকিস্তান ছুরি মেরেছিল ভারতকে”, কার্গিল বিজয় দিবসে ‘মন কি বাত’ এ বললেন মোদী

১৯৯৯ সালের ২৬ শে জুলাই ভারতের ইতিহাসে অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিন। এইদিন ভারত পাকিস্তানের সঙ্গে কারগিল সীমান্তের যুদ্ধে জয়লাভ করে। আজ ২৬ শে জুলাই ঘটনার ২১ বছর পূর্তি হল। সেই উপলক্ষে আজ সকাল ১১টা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুষ্ঠানে নিজের বক্তব্য রাখেন।

সেখানেই তিনি বললেন যে, পাকিস্তান আমাদেরকে পিছন থেকে ছুরি মেরেছিল। তারা কারগিল আক্রমণ করে দুঃসাহস দেখিয়ে ছিল কিন্তু আমাদের দেশের বীর সেনারা সেই আক্রমণকে প্রবল পরাক্রমে প্রতিহত করেছিল।

বরাবরই এই দিনটি ভারতে অন্যরকম গুরুত্বসহকারে পালন করা হয়। ভারত ও পাকিস্তানের কার্গিল সীমান্তে হওয়া এই যুদ্ধকে অপারেশন বিজয় বলে অভিহিত করা হয়। ১৯৯৯ সালের ৩রা মে থেকে ২৬শে জুলাই এই যুদ্ধ চলে। ভারতের শতাধিক বীর সেনা এই যুদ্ধে শহীদ হন, অনেকে চিরকালীন ভাবে আহত হন। পাকিস্তানকে এই যুদ্ধে ভারত বুঝিয়ে দিয়েছিল যে যেচে আক্রমণ করতে আসলে ভারতের সেনা ঠিক কী রকম ভয়াল রূপ নিতে পারে।

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই দিনটি স্মরণ করিয়ে বললেন যে তিনি এই বীর সেনার মায়েদেরও শ্রদ্ধা জানাচ্ছেন যারা এরকম বীর সন্তানের জন্ম দিয়েছেন। এছাড়াও কেন্দ্রীয় সরকারের একটি ওয়েবসাইট রয়েছে। http://www.gallentryawards.gov.in নামের এই ওয়েবসাইটটি দেখার জন্য দেশের যুবসমাজকে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ওয়েবসাইটটিতে কারগিল যুদ্ধের বিবরণ ও সেই যুদ্ধে অংশগ্রহণ করা বীর সেনাদের সম্পর্কে সমস্ত তথ্য রয়েছে।

RELATED Articles

Leave a Comment