আগামী ২৩ শে জানুয়ারি নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী। সেই উপলক্ষে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহান এই দেশ প্রেমীর জন্মবর্ষ গোটা বছর ধরে উদযাপন করার সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়েছে ভারত সরকার।
আর তার আগে এক অভূতপূর্ব সম্মানে নেতাজিকে সম্মান জানালো ভারতীয় রেল। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫-তম জন্মজয়ন্তীতে ভারতীয় রেলের তরফে শ্রদ্ধা জানিয়ে ঐতিহ্যবাহী হাওড়া-কালকা মেলের নাম বদলে করা হল নেতাজি এক্সপ্রেস।
মঙ্গলবার রেলবোর্ডের তরফে রেলের সমস্ত বিভাগের জেনারেল ম্যানেজারদের এই তথ্য জানিয়ে দেওয়া হয়েছে। সেখানে জানানো হয়েছে, গত ১৪ই জানুয়ারি, হাওড়া-কালকা মেলের নাম বদলের প্রস্তাব আসে রেলমন্ত্রকের কাছে। আর সেই প্রস্তাব মেনেই হাওড়া-কালকা মেলের নাম বদলে নেতাজি এক্সপ্রেস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সেই ট্রেন, যাতে চড়ে নিরুদ্দেশের পথে পা বাড়িয়েছিলেন ভারত মাতার এই বীর সন্তান।
Netaji’s prakram had put India on the express route of freedom and development. I am thrilled to celebrate his anniversary with the introduction of “Netaji Express” pic.twitter.com/EXaPMyYCxR
— Piyush Goyal (@PiyushGoyal) January 19, 2021
নেতাজির জন্মদিবস উপলক্ষে ২৩শে জানুয়ারি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল থেকে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আর এবার তার আগে বাংলা তথা দেশের এই আইকনের জন্মদিন উপলক্ষে বড় ঘোষণা করল রেল।
প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, নেতাজির জন্মদিবসকে এবার থেকে ‘পরাক্রম দিবস’ হিসাবে পালন করবে কেন্দ্রীয় সরকার। গোটা দেশের সঙ্গে বিদেশেও উজ্জাপিত হবে দিনটি।
উল্লেখ্য, আগামী এক বছর ধরে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভারতের এই দোর্দণ্ডপ্রতাপ স্বাধীনতা সংগ্রামীকে শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। নেতাজির জন্মদিন অর্থাৎ ২৩ জানুয়ারি থেকেই এই উদযাপন শুরু হবে।
সাম্প্রতিক কালে বর্তমান কেন্দ্রীয় সরকার নেতাজিকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। যেমন, ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়েছে রেড ফোর্টে নেতাজি মিউজিয়ম করা হবে। যার কাজ শুরু হয়ে গিয়েছে। সব চেয়ে বড় কথা, নেতাজি সংক্রান্ত অপ্রকাশিত ফাইল জনসমক্ষে প্রকাশের সিদ্ধান্তও নিয়েছে ভারত সরকার।
অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ‘দেশনায়ক’ দিবস হিসাবে দিনটি উদযাপিত হোক! আমরা এটা দেশনায়ক দিবস হিসেবে পালন করব। পরাক্রমের তো অনেক মানে হয়। ২৩-শে জানুয়ারিকে জাতীয় ছুটি ঘোষণার দাবিতে ফের সুর চড়ান মুখ্যমন্ত্রী। বলেন, বারবার বলছি, ২৩ জানুয়ারিকে জাতীয় ছুটি ঘোষণা করতে হবে। সেটা কেন্দ্র করুক।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!