চিকিৎসা কর্মী, স্বাস্থ্য পরিষেবাকারীদের মতো তাঁরাও এই করোনা যুদ্ধে ফ্রন্ট লাইন যোদ্ধা। লকডাউনের মধ্যে সবকিছু বন্ধ থাকলেও বন্ধ থাকেনি ব্যাঙ্কিং পরিষেবা। কারণ ব্যাঙ্ক বন্ধ থাকলে সাধারণ মানুষদের যে চলবে না। আর তাই নিজেদের দায়িত্ব পালনে কমতি রাখেননি এই ব্যাঙ্ক কর্মীরাও।
বিভিন্ন সময় অনেক ব্যাঙ্ক কর্মী করোনা আক্রান্ত হলে সাময়িকভাবে বন্ধ থেকেছে সেই ব্যাঙ্কের শাখা। আবার খুলেছে চিকিৎসক-পুলিশদের মতো ব্যাঙ্ক কর্মীরা আবার ফিরেছেন নিজেদের কর্তব্যে। আর এবার করোনা আবহে বদলে যাচ্ছে ব্যাঙ্ক বন্ধের সময়।
ব্যাঙ্ক কর্মচারীদের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে আবেদন করা হয়েছিল করোনা সংক্রমণের কারণে এবার থেকে দুপুর ২টো পর্যন্ত ব্যাঙ্ক খোলা রাখার। সপ্তাহে দুই দিন শনিবার ও রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই প্রস্তাবে সম্মতি জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কবে থেকে এই নতুন নিয়ম লাগু হবে তা এখনও জানানো হয়নি।






