দেশজুড়ে করোনার ভাইরাসের ক্রমবর্ধমান মামলার বিষয়ে কেন্দ্রীয় সরকার পুরোপুরি সজাগ হয়ে উঠেছে। একদিকে মন্ত্রিপরিষদ ১ এপ্রিল থেকে ৪৫ বছরের বেশি বয়সী সমস্ত লোককে টিকা দেওয়ার অভিযান শুরু করার অনুমোদন দিয়েছে, অন্যদিকে ১ এপ্রিল থেকে করোন ভাইরাসের নতুন নির্দেশিকা কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জারি করা নির্দেশিকায় রাজ্য সরকারগুলিকে করোনা পরীক্ষা, ট্র্যাক এবং চিকিৎসা নীতি কঠোরভাবে প্রয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এই নির্দেশিকায় কন্টেইনমেন্ট জোনের মধ্যে থাকা স্কুল, কলেজ, জিল, রেস্তোরাঁ, হোটেল বন্ধ থাকবে। এক্ষেত্রে আবারও লকডাউন ঘোষণা হয়ে যেতে পারে। নতুন এই নির্দেশিকা ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। কেন্দ্র সরকার রাজ্যগুলিকে করোনা পরীক্ষা বাড়ানোর নির্দেশ দিয়েছে এবং পজিটিভ রিপোর্টের লোকদের চিকিত্সা নিশ্চিত করতে বলেছে।
যদিও কেন্দ্রীয় সরকার পরীক্ষা, ট্র্যাক, চিকিৎসা নীতির মাধ্যমে করোনার গাইডলাইনগুলি কঠোরভাবে প্রয়োগের নির্দেশ দিয়েছে, তবে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাতায়যতে কোনও বিধিনিষেধ নেই। কেন্দ্র স্পষ্ট জানিয়েছে যে, কোনও রাজ্যের মধ্যে বা এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলাচলে কোনও বাধা থাকবে না।





