এবারে মাতা বৈষ্ণোদেবী দর্শনে পুণ্যার্জন করুন আরও আরামদায়ক ভাবে।

বৈষ্ণোদেবী যাত্রীদের জন্য সুখবর। এবারে বৈষ্ণোদেবী যাত্রীদের কথা ভেবেই ভারতীয় রেলওয়ে নিয়ে এলো বন্দে ভারত এক্সপ্রেসের পরিষেবা। হ্যাঁ, এবারে দিল্লি থেকে শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরা পর্যন্ত যাত্রা হতে চলেছে আরও আরামদায়ক। বন্দে ভারত এক্সপ্রেস যাবতীয় সুবিধা সহ মাত্র ৮ ঘন্টায় এবারে দিল্লি থেকে কাটরা পৌঁছে দেবে পুণ্যার্থীদের৷

ইতিমধ্যেই আইআরসিটিসি ওয়েবসাইটের মাধ্যমে শুরু হয়ে গিয়েছে দিল্লি – কাটরা – দিল্লি বন্দে ভারত এক্সপ্রেসের বুকিং। অত্যাধুনিক সুবিধা যুক্ত এই ট্রেনটিতে রয়েছে সুস্বাদু খাদ্য ব্যবস্থাও। ঘন্টায় প্রায় ১৩০ কিমি গতিবেগে ছুটে এই ট্রেনটি বৈষ্ণোদেবী যাত্রীদের মাত্র আট ঘন্টার মধ্যেই দিল্লি থেকে পৌঁছে দেবে শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরা রেল স্টেশন পর্যন্ত৷

সপ্তাহে মঙ্গলবার ছাড়া বাকী সব দিনই এই ট্রেনটি চলবে। সকাল ৬ টায় ট্রেনটি নিউ দিল্লি স্টেশন থেকে রওনা দিয়ে দুপুর ২ টো নাগাদ পৌঁছে যাবে কাটরা স্টেশনে। এবং সেখান থেকে ফের বিকেল ৩ টায় রওনা দিয়ে ট্রেনটি নিউ দিল্লি ফিরে আসবে রাত ১১ টায়৷ জানা যাচ্ছে যে, এই ট্রেনটিতে ডাইনামিক ভাড়া পদ্ধতি লাগু করছেনা রেল৷ সব সুবিধা যুক্ত অত্যাধুনিক এই ট্রেনটির সর্বনিন্ম ভাড়া ১৬৩০ টাকা এবং সর্বোচ্চ একজিকিউটিভ চেয়ার কারে এর ভাড়া লাগছে মাথা পিছু ৩০১৫ টাকা৷ বলা বাহুল্য, বন্দে ভারত এবারে বৈষ্ণোদেবী যাত্রীদের তাদের কঠিন যাত্রা শুরুর আগে পর্যন্ত যথেষ্ট আরামপ্রদ ভাবে কাটরা স্টেশনে পৌঁছে দেবে।

RELATED Articles

Leave a Comment