মাসে ১ টাকা করে দিন, আর পেয়ে যান ২ লক্ষ টাকার কভারেজ, চালু হল প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা প্রকল্প

মাসে ১ টাকা করে দেওয়ার বদলে এবার পেয়ে যান ২ লক্ষ টাকার বিমা কভারেজ। এমনই প্রকল্প শুরু করা হল প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার আওতায়।

আসলে আর্থিকভাবে পিছিয়ে পড়া, দারিদ্রসীমার নিচে থাকা পরিবারের সুরক্ষা ও সামর্থ্যের কথা মাথায় রেখেই এই প্রকল্প আনা হয়েছে। বছরে মোট ১২ টাকা করে প্রিমিয়াম দেওয়া মোটামুটি সব পরিবারের সাধ্যের মধ্যে থাকে। এই কারণে এই বিমার সুরক্ষা যাতে সকলের থাকে, সে কথাই মাথায় রেখেই এই নতুন প্রকল্প চালু করল কেন্দ্র সরকার।

কীভাবে পাওয়া যাবে এই বিমা?

যে কোনও নিকটবর্তী ব্যাঙ্কের শাখায় গেলেই হবে। সেখানেই এ বিষয়ে গ্রাহককে বিস্তারিত সাহায্য করবেন ব্যাঙ্ককর্মীরা। তাছাড়া যদি কোনও বিমা এজেন্ট থাকেন, তাঁর সাহায্যেও এটি করা যেতে পারে। সরকারি ও বেসরকারি বিমা সংস্থাগুলি ব্যাঙ্ক মারফত এই পরিষেবা দিচ্ছে।

প্রিমিয়াম কীভাবে দেওয়া যাবে?

প্রত্যেক মাসের ১ তারিখেই গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে। অর্থাৎ মাসের শুরুতে মাত্র ১ টাকা এই খাতে খরচ হবে।

কতটা কভারেজ দেওয়া হয়?

আগেই জানিয়ে দেওয়া হয়েছে, এই বিমার কভারেজ ২ লক্ষ টাকা। যদি কোনও দুর্ঘটনায় বিমাকারীর মৃত্যু হয়, সেক্ষেত্রে তাঁর পরিবার ২ লক্ষ টাকা বিমা পাবেন।

কে এই যোজনার সুবিধা পাবেন?

৭০ বছর বয়স পেরিয়ে গেলে এই যোজনার সুবিধা পাওয়া যাবে না। আর ১ টাকা কাটার মতো নূন্যতম ব্যালেন্স অ্যাকাউন্টে অবশ্যই থাকতে হবে।

তবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলেও কিন্তু পলিসিও বন্ধ হয়ে যাবে।

RELATED Articles