দিল্লিতে শীর্ষ নেতৃত্বের ছবি সহ সাইনবোর্ড বসালেন মুকুল, সফল ‘খবর ২৪×৭’-এর অন্তর্তদন্ত

অবশেষে ‘খবর ২৪×৭’-এর অন্তর্তদন্তের ফলাফল সঠিক বলে প্রমাণিত হল। নিজের দিল্লির বাসভবনের বাইরে নতুন দুটি সাইনবোর্ড টানিয়েছেন বিজেপির শীর্ষ নেতা মুকুল রায় যেখানে জ্বলজ্বল করছে নরেন্দ্র মোদী, জে পি নাড্ডা, অমিত শাহ, কৈলাস বিজয়বর্গীয় এর ছবি।

সম্প্রতি গুঞ্জন উঠেছিল যে মুকুল রায় আবার তৃণমূল ফিরে আসতে চলেছেন। স্বপক্ষে প্রমাণ হিসেবে বলা হয়েছিল মুকুল রায় তাঁর দিল্লির বাসভবন থেকে দুটি সাইনবোর্ড সরিয়ে দিয়েছেন।

mukul roy home

আমরাই প্রথম বলেছিলাম কথাটি একদমই সঠিক নয়, গত ফেব্রুয়ারি মাসে দিল্লিতে বিধানসভা নির্বাচন হয়েছে, তখনই নির্বাচনের আদর্শ আচরণ বিধি মেনে সাইনবোর্ড খুলে রাখা হয়। এরপরেই দিল্লিতে ফেব্রুয়ারির শেষ দিকে প্রবল বৃষ্টিতে সাইন বোর্ডটি নষ্ট হয়ে যায়। এরপরেই মুকুল বাবু নিজেই দু’টি নতুন সাইন বোর্ড এর অর্ডার দিয়েছেন বলে খবর কারণ ইতিমধ্যেই বিজেপি-র কেন্দ্রীয় সভাপতি বদল হয়েছে। নষ্ট হয়ে যাওয়া পুরনো বোর্ডটিতে সভাপতি হিসেবে অমিত শাহ ছিলেন, জে পি নাড্ডা ছিলেন না। নতুন সাইনবোর্ড অর্ডার দিলেও করোনা আবহে তা লাগানো হয়নি। অথচ মুকুল রায়ের বাড়ির ভেতরে এখনও নরেন্দ্র মোদী, দীনদয়াল উপাধ্যায়, অমিত শাহ-র ছবি জ্বলজ্বল করছে। এই দুটি নতুন সাইনবোর্ডই সম্প্রতি মুকুল রায়ের দিল্লির বাসভবনের বাইরে লাগানো হয়েছে। ‌

mukul roy home delhi

এছাড়াও আমরাই প্রথম বলেছিলাম যে, আগামী শুক্রবার জেপি নাড্ডা ও অমিত শাহের সঙ্গে বৈঠক করবেন মুকুল রায়। সেই খবরও পরে সত্যি বলে প্রমাণিত হয়েছে। মুকুল রায় আমাদের জানিয়েছিলেন যে, ‘মমতাকে সরানোর লড়াই এ আমি আপোষহীন সংগ্রাম করছি এবং আমি নিজের পাপের প্রায়শ্চিত্ত করছি। বাংলায় সরকার বদল অবশ্যাম্ভাবী এবং তা হবে বিজেপির সরকার।’

আরও পড়ুন – Fact Check: মুকুল রায় কি সত্যিই তৃণমূলে? কী উঠে এল আমাদের অন্তর্তদন্তে?

সুতরাং, আমাদের অন্তর্তদন্তে যা উঠে এসেছিল তা আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। পাঠকদের স্বার্থে সততার সঙ্গে খবর প্রকাশ করাটাই আমাদের একমাত্র ধর্ম যা আরও একবার প্রমাণিত হল।

RELATED Articles

Leave a Comment