ক্রমেই বাড়ছে সংক্রমণ, চোখ রাঙাচ্ছে ওমিক্রন, ফের জারি করা হল নৈশ কার্ফু

করোনা সংক্রমণের জেরে দের জারি করা হল নৈশ কার্ফু, আজ, সোমবার থেকেই এই নির্দেশিকা লাগু হবে বলে জানা গিয়েছে। প্রশাসন সূত্রে জানানো হয়েছে যে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে এই নৈশ কার্ফু। তবে দেশের রাজধানী দিল্লিতেই জারি হয়েছে এই কার্ফু।

স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দিল্লিতে ২৯০টি নতুন করোনা সংক্রমণের হদিশ মিলেছে। আগের ২৪ ঘণ্টার তুলনায় এই বৃদ্ধি প্রায় ১৬ শতাংশ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে এক জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য দফতরের তরফে জানান হয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভিটির হার বেড়েছে ০.৫ শতাংশ।

চলতি বছরের ডিসেম্বরের শুরু থেকেই ভারতে করোনার নতুন প্রজাতি ওমিক্রন সংক্রমণের খবর পাওয়া মেলে। এই ওমিক্রনকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা উদ্বেগজনক ভাইরাস বলে দাবী করার পরই বিশ্ব জুড়ে তৎপরতা শুরু হয়েছে। ইতিমধ্যে নানান দেশে নতুন ভাইরাস প্রজাতির সংক্রমণ ছড়িয়ে পড়েছে । ভারতের মুম্বই এবং দিল্লিতেই ওমিক্রন আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি ছিল। এই পরিস্থিতিতে নতুন করে করোন সংক্রমণের হার বৃদ্ধি দিল্লির কাছে চিন্তার বিষয় বলেই মনে করা হচ্ছে।

গত শনিবারই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয় যে সমস্ত রাজ্যে করোনা সংক্রমণ বাড়ছে এবং টিকাকরণের গতি উল্লেখযোগ্য নয়, সেখানে কেন্দ্রীয় মন্ত্রকের বিশেষ দল গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করবে। এই রাজ্যগুলির মধ্যে ছিল কর্নাটক, কেরল, তামিলনাড়ু, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, বিহার, মিজোরাম, পশ্চিমবঙ্গ, ও পঞ্জাব।

এদিকে সারা ভারতে এখনও পর্যন্ত ৫৭৮ জন ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে বলে জানা গিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে। সে রাজ্যে এই ভাইরাসে আক্রান্ত ১০৮ জন। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। সেখানে এখনও পর্যন্ত ৭৯ জনের শরীরে ওমিক্রনের সন্ধান মিলেছে।

এদিকে পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ৬ জনের শরীরের ওমিক্রন ভাইরাস পাওয়া গিয়েছে বলে জানিয়েছে কেন্দ্র। তেলঙ্গানায় ৪১, কেরলে ৩৮, তামিলনাড়ুতে ৩২, কর্নাটকে ৩১ জন, কাশ্মীরে ৩ জন, উত্তর প্রদেশে ২ জন এবং অন্ধ্র প্রদেশ, ওড়িশা, হরিয়ানা, লাদাখে একজন করে আক্রান্তের শরীরের ওমিক্রন পাওয়া গিয়েছে।

RELATED Articles