করোনার দ্বিতীয় ঢেউতে বিপর্যস্ত ভারতবর্ষ। মিলছেনা টিকাই। সেখানেও আবার পাওয়া গেলে লোকে নিচ্ছে না। এমন একটি ঘটনার কথায় প্রকাশ্যে এসেছে উত্তরপ্রদেশের ফিরোজাবাদের। দেশজুড়ে চলা গণ টিকাকরণের মাঝে এবার কড়া সিদ্ধান্ত নিলেন উত্তরপ্রদেশের ফিরোজাবাদের জেলাশাসক। এখনও সেখানে এমন কিছু সরকারি দফতর রয়েছে যেখানে কর্মীরা করোনা প্রতিষেধক নেননি।
আর এবার তাঁদের ভ্যাকসিন দেওয়ার জন্য ফরমান জারি করলেন জেলাশাসক। ৩ দিনের মধ্যে টিকাকরণের প্রমাণপত্র অফিসে জমা না দিলে আর মিলবে না বেতন, এমনটাই ফরমান জারি করেছেন ফিরোজাবাদের জেলাশাসক জেলাশাসক চন্দ্রবিজয় সিং। তাঁর কাছে খবর পৌঁছয় অনেক সরকারি কর্মী ও আধিকারিক এখনও টিকা নেননি।
আরও পড়ুন:করোনার বিরুদ্ধে পাওয়া গেল আরও একটি হাতিয়ার! মার্কিন সংস্থার তৈরি ওষুধকে ছাড়পত্র দিল DCGI
তারপরই বিভিন্ন সরকারি দপ্তরে কড়া নির্দেশ পৌঁছে তাঁর। ভ্যাকসিন না নিলে মিলবে না মে মাসের বেতন।
ওই জেলাশাসকের নির্দেশ অনুসারে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। যে নির্দেশিকায় সমস্ত কর্মীদের ৩ দিনের মধ্যে সংশ্লিষ্ট প্রমাণ পত্র জমা দেওয়ার কথা বলা হয়েছে। আর নির্দেশিকা জারি হতেই সমস্ত সরকারি আধিকারিক ও কর্মীদের মধ্যে শোরগোল পড়ে যায়। যার ফলস্বরূপ তাঁধের মধ্যে বেতন পাওয়ার জন্য প্রতিষেধক নেওয়ার জন্য তৎপরতা শুরু হয়ে গেছে। এমনকী কেউ কেউ ইতিমধ্যেই ভ্যাকসিন নিয়েও নিয়েছেন। জানা গেছে ওই জেলার একটি বড় অংশ পর্যন্ত করোনা প্রতিষেধক-এর আওতাভুক্ত হয়নি। হয়ত কিছুটা ইচ্ছাকৃতভাবেই তাঁরা প্রতিষেধক নেয়নি।





