Odisha college suicide : কলেজে আগুন দিয়ে মৃত্যু*র জেরে উত্তাল ওড়িশা! বিধানসভার সামনে বিক্ষোভ, চলল কাঁদানে গ্যাস ও জলকামান!

ওড়িশা জুড়ে ক্রমশ বাড়ছে উত্তেজনা। বালেশ্বরে কলেজ ছাত্রীর আত্মঘাতী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ঝড় তুলেছে বিরোধীরা। অভিযোগ, কলেজ চত্বরে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হয়েছিলেন ওই ছাত্রী। ঘটনার তদন্ত ঘিরে ক্ষোভ, কলেজ কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। সেই ক্ষোভ এখন বিধানসভার দরজা ছুঁয়ে ফেলেছে।

বুধবার সকাল থেকেই ভুবনেশ্বরের বিধানসভার সামনে জমায়েত শুরু করেন বহু বিক্ষুব্ধ মানুষ। তাঁদের মধ্যে ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী, ছাত্রছাত্রী, সাধারণ নাগরিকও। মুহূর্তে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। পুলিশ ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ, ব্যবহার হয় জলকামানও।

এদিকে বুধবার সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত আট ঘণ্টার বন্‌ধ ডাকে বিজু জনতা দল (বিজেডি)। প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের এই দল ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে। জেলার রাস্তায় রাস্তায় টায়ার জ্বালিয়ে, শ্লোগান তুলে চলছে প্রতিবাদ। দোকান, বাজার, স্কুল, অফিস সবই বন্ধ। রাস্তায় গাড়ি চলাচল কার্যত থমকে গিয়েছে।

ভুবনেশ্বরে সচিবালয় সংলগ্ন লোকসেবা ভবনের সামনেও বিক্ষোভের আশঙ্কায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। বিজেডির দাবি, দ্রুত অভিযুক্তদের শাস্তি দিতে হবে এবং কলেজ কর্তৃপক্ষের গাফিলতির সঠিক তদন্ত হওয়া উচিত। দলটির পক্ষ থেকে বিচারবিভাগীয় তদন্তের দাবিও জোরালো করা হয়েছে।

আরও পড়ুনঃ West Bengal : “বাংলা ভাষা বললেই অত্যাচার?”— মমতার হাঁক বৃষ্টিভেজা রাস্তায়, শুরু হল সম্মান রক্ষার লড়াই!

প্রসঙ্গত, গত ১২ জুলাই এক ছাত্রী কলেজ ক্যাম্পাসেই গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হন। তাঁর দাবি ছিল, বিএড বিভাগীয় প্রধান তাঁকে কুপ্রস্তাব দিচ্ছিলেন। প্রতিবাদ করায় হেনস্তার শিকার হতে হয়। কলেজ কর্তৃপক্ষকে বারবার জানালেও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। পরে অভ্যন্তরীণ তদন্ত কমিটি কাউকে দোষী না পাওয়ার কথা জানায়। ক্ষোভে অধ্যক্ষের ঘরের সামনেই আত্মঘাতী হন ছাত্রীটি। ঘটনার পরে অভিযুক্ত অধ্যাপক ও অধ্যক্ষকে গ্রেফতার করেছে পুলিশ। তবে রাজ্যবাসীর দাবি—শুধু এই গ্রেফতার নয়, চাই কঠোর শাস্তি ও ন্যায়বিচার।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles